চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ট্রেন্ডি গল্প নিয়ে অমি, এবার ‘ব্যাচেলরস ফুটবল’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:29 অপরাহ্ন 04, নভেম্বর 2022
in বিনোদন
A A
অমি এর নতুন ট্রেন্ডি গল্প ব্যাচেলরস ফুটবল নিয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’ এর চরিত্রগুলো নিয়ে ব্যাচেলরস ঈদ, ব্যাচেলর কোরবানি বানিয়ে তুমুল আলোচিত হয়েছিলেন কাজল আরেফিন অমি। সাফল্যের ধারাবাহিকতায় এবার আসছে ‘ব্যাচেলরস ফুটবল’।

দর্শকদের প্রত্যাশা, ট্রেন্ডি গল্পে এ নাটকটিও জমিয়ে তুলবেন- এমনটাই মনে করছেন পরিচালক অমি।

বড় আয়োজনে ‘ব্যাচেলরস ফুটবল’র শুটিং আগেই শেষ হয়েছে। বর্তমানে চলছে পোস্ট প্রডাকশনের কাজ। এদিকে, ২০ নভেম্বর শুরু হচ্ছে বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আসর ‘বিশ্বকাপ ফুটবল’। সেই উন্মাদনার মধ্যে, আগামী ২১ নভেম্বর রাতে নাটকটি ধ্রুব টিভির ইউটিউবে প্রচার হবে বলে জানান অমি।

মূলত ‘ব্যাচেলর পয়েন্ট’র সদস্যরা এতে অভিনয় করেছেন। গল্পের ধারণা দিয়ে অমি বলেন, ব্যাচেলর বাসায় ফুটবল বিশ্বকাপ এলে বিভিন্ন উন্মাদনা দেখা যায়। তারই কিছু অংশ তুলে ধরা হবে ব্যাচেলরস ফুটবল-এ। এরমধ্যে ফান, কমেডি সবকিছুই থাকবে। আশা করছি দর্শক পছন্দ করবেন।

আর্জেন্টিনা ও ব্রাজিল দুটি দলের সমর্থকদের মধ্যে একটি প্রীতি ম্যাচ দেখা যাবে নাটকে। যেখানে আর্জেন্টিনার জার্সি পরে খেলবেন মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষী আলম, আবদুল্লাহ রানা, আশুতোষ সুজন। ব্রাজিলের জার্সি পরে খেলবেন পলাশ, শিমুল, শরাফ আহমেদ জীবন, মুসাফির বাচ্চু, পাভেল।

চলতি মাসেই ওয়েব সিরিজ নির্মাণে নামছেন কাজল আরেফিন অমি। বঙ্গ’র প্রযোজনায় নির্মিতব্য এই সিরিজটির নাম ‘হোটেল রিল্যাক্স’। সিরিজটি বিনোদনধর্মী কাজ হবে বলে জানান অমি।

তিনি বলেন, ওয়েবের দর্শকরা থ্রিলার গল্প দেখে দেখে অভ্যস্ত। আমি সেই দর্শকদের ভরপুর বিনোদন দিতে চাই। আমাদের দর্শক নিয়মিত থ্রিলারসহ অনেক গল্পের ওয়েব সিরিজ দেখেছেন, তবে আমি যেটা বানাতে চাই, হয়তো এই ধরনের গল্প আগে দেখেনি।

Tags: আবদুল্লাহ রানাআশুতোষ সুজনকাজল আরেফিনকাজল আরেফিন অমিচাষী আলমপলাশপাভেলফুটবলব্যাচেলরস ফুটবলমারজুক রাসেলমিশু সাব্বিরমুসাফির বাচ্চুলিড বিনোদনশরাফ আহমেদ জীবনশিমুলসিনেমা
Previous Post

নিজেদের কাজটা সেরে রাখল অস্ট্রেলিয়া

Next Post

‘শের খান’-এ যেমন অ্যাকশন থাকবে, তেমনি গল্পও শক্তিশালী: শাকিব

Next Post
শাকিব খান ও অন্য একজন ব্যক্তি বই পড়ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

‘শের খান’-এ যেমন অ্যাকশন থাকবে, তেমনি গল্পও শক্তিশালী: শাকিব

বান্দরবানের পাহাড়ি এলাকা, সবুজ পাহাড় ও গ্রাম. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবানের ৪ উপজেলায় পর্যটকদের ভ্রমণে নিষেধাজ্ঞা ৮ নভেম্বর পর্যন্ত বাড়ল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT