চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন বোবা থাকার আর সময় নেই: শাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:35 অপরাহ্ন 19, মার্চ 2023
in বিনোদন
A A
স্টাইলিশ যুবক গাড়ির ভিতরে বসে আছেন, সানগ্লাস পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বছরজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন শাকিব খান। হয়তো এ কারণেই তাকে অন্যদের চেয়ে একটু বেশি সমালোচিত হতে হয়। রুপালি পর্দায় তুমুল জনপ্রিয় হলেও ব্যক্তিগত জীবন ঘিরে শাকিবকে একাধিকবার বিতর্কে পড়তে হয়েছে। কিন্তু বারবার এতো কেন সমালোচিত হতে হয় তাকে?

রবিবার সন্ধ্যায় ‘কথিত প্রযোজক’ রহমত উল্লাহর বিরুদ্ধে অভিযোগ দায়ের শেষে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে এমন প্রশ্নের মুখোমুখি হতে হয় শাকিবকে।

এ সময় শাকিব খান বলেন, শাকিব খান কয়টা আছে যে তার নামে অভিযোগ আসবে? শাকিব খান তো একটাই। তাই একজনের বিষয়ে অভিযোগ আসবে, তার যারা শত্রু আছে তারা বদনাম গাইতে থাকবে এবং শাকিব খানের যারা ফ্যান ফলোয়ার ও শুভাকাঙ্ক্ষী তারাই বেশি ভালোবাসা দেবে।

তিনি আরও বলেন, আজ আমি আছি, কালকে আমার জায়গায় যে আসবে তাকেও এগুলো ফেইস করতে হবে, এটাই স্বাভাবিক।

ব্যক্তিগত জীবন ঘিরে সমস্যাকে পুঁজি করে একটি কুচক্রী মহল আমাকে থামাতে চেয়েছিল উল্লেখ করে শাকিব খান, বুবলীর সঙ্গে আমার ইস্যুটা সামলে এনে সেই খারাপ মহল ভেবেছিল শাকিব অধ্যায় এখানে শেষ। তা হয়নি, সেই সুযোগ নিয়ে আবার এই প্রতারক রহমত উল্লাহকে আনা হয়েছে।

শাকিব খান আরও বলেন, আমি খুব বেশি মিডিয়ার সামনে আসিনা। সোশ্যাল মিডিয়াতে থাকি না। আমার বিরুদ্ধে যা অভিযোগ আসে দুদিন পর কিন্তু সব ভুল ভেঙে যায়। এজন্য আমি চুপচাপ থাকি, প্রতিবাদ কম করি। আমাকে যারা ভালোবাসে, তারা সঙ্গে সঙ্গে জবাব দিয়ে দেয়।

”কিন্তু এবার আমার মনে হয়েছে, এখন বোবা থাকার আর সময় নেই। আসলে যে যেমন তার সঙ্গে তেমন করা উচিত। যেমন কুকুর তেমনই মুগুর দেওয়া উচিত।”

Tags: ডিবিমামলালিড বিনোদনশাকিবশাকিব খানসিনেমা
Previous Post

প্রশিক্ষণ নিয়ে রংপুরে উন্নত মানের আলু উৎপাদন

Next Post

জাতি গুণিদের সম্মান দিতে জানে বলেই এদেশে বঙ্গবন্ধুর জন্ম: সংস্কৃতি প্রতিমন্ত্রী

Next Post
প্রধান অতিথি জাতি গুণিদের সম্মাননা প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাতি গুণিদের সম্মান দিতে জানে বলেই এদেশে বঙ্গবন্ধুর জন্ম: সংস্কৃতি প্রতিমন্ত্রী

বাংলাদেশের রাজনীতিবিদরা সংবাদ সম্মেলনে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিব খানের অভিযোগ বিষয়ে যা জানালেন ডিবি প্রধান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT