চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শাকিব খানের অভিযোগ বিষয়ে যা জানালেন ডিবি প্রধান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 অপরাহ্ন 19, মার্চ 2023
in - সেমি লিড, অপরাধ
A A
বাংলাদেশের রাজনীতিবিদরা সংবাদ সম্মেলনে মুখোমুখি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক প্রযোজকের বিপক্ষে চিত্রনায়ক শাকিব খানের করা অভিযোগ খতিয়ে দেখবে বলে জানিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ।

ডিবি বলছে: নায়ক শাকিবের অভিযোগ তদন্ত করে দেখা হবে।

রোববার ১৯ মার্চ রাতে ডিবি প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ সাংবাদিকদের বলেন, ‘অভিনেতা শাকিব খান একটি লিখিত অভিযোগ নিয়ে এসেছিলেন। তিনি আমাকে ফোন করে যোগাযোগ করেছিলেন।’

“তিনি ফোনে বলেন, ডিবি পুলিশ অনেক চাঞ্চল্যকর ঘটনা তদন্ত করে তার একটি ব্যক্তিগত অভিযোগ রয়েছে সেটি তিনি আমাদেরকে জানাতে চান। আমি তাকে আসতে বললে তিনি আসেন। একটি লিখিত অভিযোগসহ ডিবি কার্যালয়ে আসেন নায়ক শাকিব।”

হারুন বলেন, “আবেদনে শাকিব বলেছেন, রহমত উল্ল্যাহ কোনো প্রযোজক না। রহমত উল্ল্যাহ প্রযোজক না হয়েও মিথ্যা পরিচয় দিয়ে তার বিরুদ্ধে আজেবাজে, মিথ্যা কথা ছড়িয়েছেন। আমি বলেছি আপনি লিখিত আবেদন দিয়ে যান আমরা সেটা খতিয়ে দেখব, তদন্ত করে দেখবো। তদন্তে নায়ক শাকিবের করা লিখিত অভিযোগের সত্যতা মিলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।”

ডিবি প্রধান জানান: নায়ক শাকিব খান আমাদের কাছে দ্রুত এসেছেন এই কারণে তিনি আশঙ্কা করেছেন যে, যার বিরুদ্ধে তার অভিযোগ সেই কথিত প্রযোজক রহমত উল্ল্যাহ দেশ ছেড়ে পালাতে পারেন, এরকম কথা তিনি নাকি শুনেছেন। নায়ক শাকিব খানের দাবি, রহমত উল্ল্যাহ কোন প্রযোজক না, তার অস্ট্রেলিয়ান পাসপোর্ট রয়েছে। তার দাবি, রহমত উল্ল্যাহ যেন পালাতে না পারে।

আমরা বলেছি আমরা আপনার অভিযোগ তাৎক্ষণিক তদন্ত করে দেখবো। প্রযোজক রহমত উল্ল্যাহ বাংলাদেশে আছে কিনা তাও তদন্ত করে দেখা হবে।

রোববার দুপুরে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে যান শাকিব খান। সেসময় ডিবির একটি সূত্র জানায়, শাকিব খান এক কথিত প্রযোজকের বিরুদ্ধে অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে এসেছেন। তিনি ডিবির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করছেন।

এরআগে শনিবার ১৮ মার্চ দিনগত রাতে রহমত উল্ল্যাহ নামে কথিত এক প্রযোজকের বিরুদ্ধে মানহানি মামলা করতে গুলশান মডেল থানায় যায় চিত্রনায়ক শাকিব খান। তবে শাকিবকে আদালতে মামলা করার পরামর্শ দিয়েছে গুলশান থানা পুলিশ।

Tags: ডিবি পুলিশশাকিব খান
Previous Post

জাতি গুণিদের সম্মান দিতে জানে বলেই এদেশে বঙ্গবন্ধুর জন্ম: সংস্কৃতি প্রতিমন্ত্রী

Next Post

কুকুর-বিড়ালের খাবার ‘মুরগির পা’ জনগণকে খেতে বলায় ক্ষোভ

Next Post
কুকুর খেলতে খেলতে পা ধরে চামড়া টানছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুকুর-বিড়ালের খাবার 'মুরগির পা' জনগণকে খেতে বলায় ক্ষোভ

একজন ব্যক্তি চারটি বাছুরের সঙ্গে বসে আছেন, পাশে একটি মোটরসাইকেল রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একসঙ্গে ৪ বাছুর প্রসব!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT