চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 21, জুলাই 2026
in বিনোদন
A A
দুটি পুরুষের হাসিমুখে ছবি, একজনের হাতে অন্যজনের কাঁধে. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল বছর মেহেদী হাসান হৃদয় পরিচালিত রিয়েল এনার্জি প্রডাকশন প্রযোজিত সুপারস্টার শাকিব খানের ‘বরবাদ’ ব্যাপক সাফল্য পেয়েছিল।

সেই সাফল্যের পর ‘বরবাদ’ টিম আবার ফিরছে। কদিন আগে নাম চূড়ান্ত না হওয়া এই ছবিতে চুক্তিবদ্ধ হয়ে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব।

তবে বিভিন্ন সূত্র থেকে জানা গেল, নায়িকা চূড়ান্ত না হলেও শাকিবের নতুন এই সিনেমার নাম হতে যাচ্ছে ‘নিঃস্ব’। ২০২৭ সালের ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি টার্গেট করা হয়েছে। সূত্রটি থেকে আরও জানা যায়, অ্যাকশন-রোমান্স আর রিভেঞ্জের গল্পে নির্মিত হবে ‘নিঃস্ব’।

নাম প্রসঙ্গে পরিচালক মেহেদী হাসান হৃদয় বলেন, আমরা কোথাও বলিনি সিনেমার নাম ‘নিঃস্ব’। কিছুদিন পর আমরা ভিডিওর মাধ্যমে নাম রিভিল করবো। শাকিব ভাইয়ার নতুন সিনেমা নিয়ে শুরু থেকে সবার আগ্রহ থাকে। দর্শক থেকে শাকিবিয়ান সবার আগ্রহকে সাধুবাদ জানাই।

২ জুলাই রাতে যুক্তরাষ্ট্রে গেছেন শাকিব খান। ওইদিন নতুন এই সিনেমায় চুক্তিবদ্ধ হয়ে পরিচালক হৃদয় ও প্রযোজক আজিম হারুন এবং শাহরিন সুমীর সঙ্গে একটি গ্রুপ ছবি ফেসবুকে পোস্ট করে তিনি লিখেছিলেন, ‘বরবাদ’ টিম আবার ফিরছেন। চলুন আবারও ইতিহাস গড়ি।

এই ঘোষণার পর সিনেমা-সংশ্লিষ্টদের মধ্যে তৈরি হয়েছে নতুন উচ্ছ্বাস। দর্শক থেকে শুরু করে চলচ্চিত্র অঙ্গনের সবাই এখন নতুন করে দারুণ কিছু দেখার অপেক্ষায়। সফলতার ধারাবাহিকতা ধরে রেখে ‘বরবাদ’ টিম এবার কী চমক নিয়ে আসছে, সেটিই হতে যাচ্ছে আগামী বছর ঈদুল ফিতরের অন্যতম বড় চমক।

Tags: নিঃস্ববরবাদমেহেদি হাসান হৃদয়মেহেদী হাসান হৃদয়লিড বিনোদনশাকিব খানসিনেমা
Previous Post

ভারতে নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে নিহত ৯, আটকা অন্তত ১৫

Next Post

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

Next Post
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ট্রাকের নিচে পড়ে যাওয়া অটোরিকশা. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT