চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

শেখ মহিউদ্দীন by শেখ মহিউদ্দীন
4:18 অপরাহ্ন 21, জুলাই 2026
in - সেমি লিড, জনপদ, ময়মনসিংহ
A A
ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ট্রাকের নিচে পড়ে যাওয়া অটোরিকশা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি।

ময়মনসিংহে ট্রাকের নিচে অটোরিকশা চাপা পড়ে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও দুইজন।

মঙ্গলবার (২১ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ময়মনসিংহ- কিশোরগঞ্জ সড়কে ময়মনসিংহ নগরীর শম্ভুগঞ্জ রেলক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ময়মনসিংহ সদর উপজেলার রঘুরামপুর মাঝিপাড়া গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী আবেদা খাতুন (৩৫), ময়মনসিংহ নগরীর জুবলিঘাট এলাকার দিলীপ ঘোষের ছেলে দেবরাজ ঘোষ (৩৫) ও জেলার তারাকান্দা উপজেলার দাদরা গ্রামের আ. মোতালেবের মেয়ে শিলা আক্তার (২৫)। নিহত ৩ জনই অটোরিকশার যাত্রী ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, একটি ব্যাটারিচালিত অটোরিকশা শম্ভুগঞ্জ থেকে কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। এসময় ময়মনসিংহ-কিশোরগঞ্জ সড়কের পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন ট্রাকের ডিপো থেকে হঠাৎ বের হওয়া একটি ট্রাক সজোরে অটোরিকশাটিকে ধাক্কা দিলে মুহূর্তেই সেটি ট্রাকের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী দেবরাজ ঘোষের মৃত্যু হয়। এ সময় অটোরিকশার চালকসহ আরও চার নারী গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। অপর এক নারী গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এদিকে অটোরিকশা চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে থেকে পালিয়ে গেছেন।

তিনি আরও বলেন, ট্রাক ও অটোরিকশাটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. নজরুল ইসলাম বলেন, হাসপাতালে তিনজন নারী ও অটোরিকশার চালককে আহত অবস্থায় নিয়ে আসা হয়। এরমধ্যে কর্তব্যরত চিকিৎসক দুই নারীকে মৃত ঘোষণা করেন। অটোরিকশার চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যান। গুরুতর আহত অবস্থায় এক নারী হাসপাতালে ভর্তি রয়েছেন।

Tags: নিহত ৩ময়মনসিংহসড়ক দুর্ঘটনা
Previous Post

‘বরবাদ’ টিমের নতুন সিনেমার নাম কি ‘নিঃস্ব’?

Next Post

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

Next Post

গায়ানা উপকূলে ফেরি ডুবি: নিহত ২৭, নিখোঁজ ৮৩

নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি ও খেলোয়াড়রা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন কুঁড়ি স্পোর্টস জাতীয় পর্যায়ের চূড়ান্ত পর্ব উদ্বোধন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT