চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৮০ বছর বয়সী এ কোন শাকিব খান?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:09 অপরাহ্ন 20, জুন 2023
in বিনোদন
A A
অভিনেতা শাকিব খান ৮০ বছর বয়সী চরিত্রে অভিনয় করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চেহারায় স্পষ্ট বয়স্ক ছাপ, মুখ ও শরীরের চামড়ায় ভাঁজ পড়ে গেছে। সাদা পাকা লম্বা চুল। সাদা পায়জামা পাঞ্জাবি পরে বসে আছেন এক বৃদ্ধ। জীবন সায়হ্নে এসে অপলক দৃষ্টিতে তাকিয়ে কী যেন খুঁজছেন ৮০ বছর বয়সী এই বৃদ্ধ!

এক দৃষ্টিতে কিছুক্ষণ দেখলে বোঝার উপায় নেই তিনি ঢাকাই সুপারস্টার শাকিব খান। যার এই লুকটি দেখে বিস্মিত হয়েছেন নেটিজেনরাও! তারা বলছেন, এ কোন শাকিব খান? জানা যায়, শাকিব অভিনীত আসন্ন ঈদের ছবি ‘প্রিয়তমা’তে এমন একটি লুকে দেখা যাবে তাকে।

হিমেল আশরাফ পরিচালিত ৮০ বছরের অনবদ্য লুকে মঙ্গলবার সন্ধ্যা ছয়টায় শাকিবের এই লুকটি প্রকাশ করা হয়। নিজের ফ্যান পেজে পোস্ট দিয়ে শাকিব লিখেছেন, ‘আছি তোমারই অপেক্ষায়।’ ৮০ বছর বয়সে বৃদ্ধ লুকে শাকিবকে নতুনভাবে পাওয়া গেছে।

কয়েকদিন আগে ৩০ সেকেন্ডের টিজারে দুর্দান্ত অ্যাকশন অবতারে শাকিব খান হাজির হয়ে সাড়া ফেলে দিয়েছিলেন। তার নতুন এই বয়স্ক লুক দেখে ভক্তরা থেকে সমালোচকরাও মুগ্ধ হয়েছেন। এ কারণে ঈদে মুক্তি পেতে যাওয়া সবগুলো ছবির মধ্যে প্রিয়তমা নিয়ে বাড়লো আরও আগ্রহ!

ইতোমধ্যে ‘প্রিয়তমা’র শুটিং শেষ হয়েছে। হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের চাহিদার শীর্ষে আছে শাকিবের এই ছবিটি।

আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত ‘রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের সিনেমা। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।

Tags: ইধিকা পালঈদের ছবিএলিনা শাম্মীডনপ্রিয়তমালিড বিনোদনশহিদুজ্জামান সেলিমশাকিবশাকিব খানসমালোচকহিমেল আশরাফ
Previous Post

যে রেকর্ড গড়তে চলেছেন রোনালদো, নেই আর কারও

Next Post

সাংবাদিকের ওপর হামলায় চবিসাসের প্রতিবাদ

Next Post
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকের ওপর হামলায় চবিসাসের প্রতিবাদ

Bangladeshi man giving speech at a conference in Six Seasons hotel. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার একদলীয় শাসন ব্যবস্থা কয়েম করতে চায়: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT