চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাংবাদিকের ওপর হামলায় চবিসাসের প্রতিবাদ

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
6:39 অপরাহ্ন 20, জুন 2023
in শিক্ষা
A A
সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধনে অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক নেতার সাংবাদিক দোস্ত মোহাম্মদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি।

মঙ্গলবার ২০ জুন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় সাংবাদিক সমিতির সদস্য ও ঢাকা স্টেট অনলাইন পত্রিকার সাংবাদিক দোস্ত মোহাম্মদের ওপর হামলাকারীদের চিহ্নিত করে ২৪ ঘণ্টার মধ্যে স্থায়ী বহিষ্কারের আল্টিমেটাম দেন সাংবাদিকরা।

মানবন্ধনে আল্টিমেটাম দিয়ে চবিসাস সভাপতি মাহবুব এ রহমান বলেন, চবিতে সাংবাদিকদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা নতুন কিছু নয়। বিচারহীনতার সংস্কৃতি তৈরি হওয়ায় ছাত্রলীগ দিনে দিনে আরও বর্বর হয়ে উঠছে। একজন কিডনি রোগীর ওপর এমন বর্বরোচিত হামলার বিচার ২৪ ঘণ্টার মধ্যে নিশ্চিত না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করতে সাংবাদিক সমিতি বাধ্য হবে।

দুপুরে প্রতিবাদ কর্মসূচি শেষে সাংবাদিক দোস্ত মোহাম্মদের উপর হামলার ঘটনায় জড়িতদের স্থায়ী বহিষ্কার ও তাদের বিরুদ্ধে মামলার আশ্বাস দিয়েছেন চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার।

উল্লেখ্য, সোমবার চায়ের দোকানে বসাকে কেন্দ্র করে কথা কাটাকাটির একপর্যায়ে ভুক্তভোগী ওই সাংবাদিকের মুখে গরম চা ঢেলে দেন চবি শাখা ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক খালেদ মাসুদ।

সাংবাদিক পরিচয় দেওয়ার পরও তার পেটে লাথি মারতে থাকেন খালেদ মাসুদ, শাখা ছাত্রলীগের উপ-দপ্তর সম্পাদক ও সমাজতত্ত্ব বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী আরাফাত রায়হানসহ আরও ১০ থেকে ১২ জন ছাত্রলীগ কর্মী। হামলাকারীদের প্রত্যেকেই চবি শাখা ছাত্রলীগের বগি ভিত্তিক গ্রুপ সিএফসির সদস্য হিসেবে পরিচিত।

অভিযুক্তদের মধ্যে খালেক মাসুদ মারধরের অভিযোগ অস্বীকার করে বলেন, গতকালের ঘটনায় আমি সম্পূর্ণ নির্দোষ। ওই ব্যক্তি আমার সাথে শুধুশুধু তর্কে জড়াচ্ছিলেন। কথা-কাটাকাটির একপর্যায়ে ধাক্কাধাক্কি হয়েছিল। কিন্তু আমরা মারধর করিনি। এসব মিথ্যা অভিযোগ।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
Previous Post

৮০ বছর বয়সী এ কোন শাকিব খান?

Next Post

সরকার একদলীয় শাসন ব্যবস্থা কয়েম করতে চায়: মির্জা ফখরুল

Next Post
Bangladeshi man giving speech at a conference in Six Seasons hotel. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকার একদলীয় শাসন ব্যবস্থা কয়েম করতে চায়: মির্জা ফখরুল

মোটরসাইকেল দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাকের ধাক্কায় মাদক কারবারি নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT