চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএলে এবার বাড়তি আকর্ষণ শাকিব!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:13 অপরাহ্ন 14, অক্টোবর 2024
in বিনোদন
A A
তিনজন পুরুষ হাসিমুখে একসঙ্গে ছবি তুলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (আইপিএল) জনপ্রিয় হওয়ার পেছনে দেশটির তারকাদের অন্তর্ভূক্তিকে প্রধান বলে মনে করেন কেউ কেউ। শাহরুখ খান, প্রীতি জিনতা, জুহি চাওলা, শিল্পা শেঠির মতো তারকাদের বিভিন্ন দলের মালিকানায় দেখা গেছে। এবার বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) কি জনপ্রিয়তায় আগের আসরগুলোকে টেক্কা দিবে!

সে সম্ভাবনাই দেখছেন অনেকে। কারণ, শাহরুখ খানদের মতো তারকার পথেই যে হাঁটলেন দেশীয় সিনেমার সুপারস্টার শাকিব খান! ১১তম বিপিএলের আসরে ক্রিকেট টিম কিনে সেই ইঙ্গিত আগেই দিয়েছেন ‘তুফান’ এর এই নায়ক।

বিপিএলে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের যুক্ত হওয়াকে বাড়তি আকর্ষণ বলে মনে করছেন ক্রিকেটপ্রেমী মানুষ। ঢাকা ক্যাপিটালসের মালিকানায় আছেন তিনি। সোমবার সকাল থেকে শুরু হওয়া প্লেয়ার্স ড্রাফটেও আছেন এই তারকা।

বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল) ২০২৫ আসরের প্লেয়ার ড্রাফট চলছে রাজধানীর সোনারগাঁও হোটেলে। সেখানে ঢাকা ক্যাপিটালসের মালিক হয়ে উপস্থিত আছেন সুপারস্টার শাকিব খান। এবারের এই আয়োজনে তাকে ঘিরেই যেন সব আলোচনা! সরেজমিনে গিয়ে এই চিত্র দেখা যায়।

সোমবার সকাল থেকে চলছে ৭টি দলের প্লেয়ার ড্রাফট। সেখানে উপস্থিত আছেন সব দলের মালিক ও বিসিবির কর্তারা। এই আয়োজনে প্রথমবারের মতো দলের মালিকরানা নিলেন শাকিব। সঙ্গে রয়েছে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান রিমার্ক হারল্যান।

বিপিএল ২০২৩ এর উদ্বোধনী অনুষ্ঠানে শাকিব খান উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ এই আয়োজনে আরও আছেন ক্রিকেটার তামিম, মুশফিক, মিরাজ, আফিফ, মাহমুদউল্লাহ রিয়াদ, সোহানের মতো ক্রিকেটাররা। রয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। সবার মধ্য থেকে এই আয়োজনে আলোচনা হচ্ছে শাকিবকে নিয়ে।

ইতোমধ্যে এই নায়কের দলের প্লেয়ারদের নামের তালিকা জানানো হয়েছে। ঢাকা ক্যাপিট্যালস – লিটন কুমার দাস (১), হাবিবুর রহমান (২), মুকিদুল ইসলাম (৩), আবু জায়েদ চৌধুরি (৪), সাইম আইয়ুব (৫), আমির হামজা হোটাক (৬), সাব্বির রহমান (৭), মুনিম শাহরিয়ার (৮),আসিফ হাসান (৯), শাহাদাত হোসেন (১০), পাস (১১), পাস (১২), পাস (১৩), পাস (১৪)।

Tags: ক্রিকেটজুহি চাওলাপ্রীতিপ্রীতি জিনতাবিপিএললিড বিনোদনশাকিব খানশাহরুখশাহরুখ খানশিল্পা শেঠিসিনেমা
Previous Post

হত্যা মামলার আসামি বিএনপি নেতা রবির দলীয় পদ স্থগিত

Next Post

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চীনের ‘শক্তিশালী পদক্ষেপ’ চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

Next Post
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চীনের 'শক্তিশালী পদক্ষেপ' চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা না করতে নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা না করতে নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT