চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চীনের ‘শক্তিশালী পদক্ষেপ’ চাইলেন পররাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 14, অক্টোবর 2024
in - সেমি লিড, বাংলাদেশ
A A
বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা ফেরত পাঠানোর বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাস্তুচ্যুত রোহিঙ্গাদের ফেরত পাঠাতে চীনের আরো শক্তিশালী ও কার্যকর পদক্ষেপ আশা করছে বাংলাদেশ উল্লেখ করে অন্তর্বর্তী সরকা‌রের পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা মো. তৌ‌হিদ হো‌সেন, এখনও একজন রোহিঙ্গাও ফিরে যায়নি যা দুঃখজনক।

সোমবার (১৪ অক্টোবর) রাজধানীর একটি হোটেলে ‘বাংলাদেশ-চী‌নের সম্পর্ক, ভবিষ্যত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক এক সে‌মিনা‌রে দেয়া বক্ত‌ব্যে এসব কথা ব‌লেন পররাষ্ট্রবিষয়ক উপ‌দেষ্টা।

তৌহিদ হোসেন বলেন, বৈশ্বিক অর্থনৈতিক টানাপোড়েনে, মিয়ানমার থেকে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গারা যেন মরার ওপর খাঁড়ার ঘা। মানবিক প্রেক্ষাপটে প্রায় ১২ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়ে শুধু অর্থনৈতিকভাবেই নয়, পরিবেশ এবং আইনশৃংখলার ক্ষেত্রেও বেগ পেতে হচ্ছে বাংলাদেশকে।

দুই দেশের সম্পর্কের ৫০ বছর উদযাপনে ‘বাংলাদেশ-চায়না সম্পর্ক, ভবিষ্যত দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনারে পররাষ্ট্র উপদেষ্টা রোহিঙ্গা প্রত্যাবাসনে দীর্ঘসূত্রতা নিয়ে আক্ষেপ করে বলেন, বাংলাদেশের অন্যতম উন্নয়ন সহযোগী চীন। অবকাঠামো উন্নয়ন থেকে শুরু করে ব্যবসা-বাণিজ্যে তাদের বিনিয়োগও বিশাল অংকের। একে আরো এগিয়ে নিতে হবে। ব্যবসা-বাণিজ্যে চীনের আরো বিনিয়োগ বাড়ানোর ওপর জোর দিয়েছেন বক্তারা।

করোনার মতো ভয়াবহ মহামারীর সময়েও চীনের নাগরিকরা কর্মস্থল ছেড়ে যাননি উল্লেখ করে বক্তারা বলেন, এজন্য সব প্রকল্প যথাযথ সময়েই শেষ হয়েছে।

Tags: পররাষ্ট্র উপদেষ্টারোহিঙ্গা
Previous Post

বিপিএলে এবার বাড়তি আকর্ষণ শাকিব!

Next Post

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা না করতে নির্দেশনা

Next Post
গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা না করতে নির্দেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে মামলা না করতে নির্দেশনা

মালয়েশিয়ায় কারখানায় বিস্ফোরণে দগ্ধ তিন প্রবাসীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় কারখানায় বিস্ফোরণে দগ্ধ ৩ প্রবাসীর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT