চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাকিবের ‘রহস্য ঘেরা’ পোস্ট

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:51 পূর্বাহ্ন 25, আগস্ট 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডে নেতৃত্ব ফিরে পাওয়ার পর বৃহস্পতিবার মিরপুরে দলের সঙ্গে প্রথমবার অনুশীলন করেছেন সাকিব আল হাসান। এশিয়া কাপ সামনে রেখে দলের সঙ্গে ক্যাপ্টেন্স মিটিংও করেছেন। পরে রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে তার করা এক রহস্য ঘেরা পোস্ট নিয়ে রীতিমত আলোচনার ঝড় উঠেছে।

রাত ১১টা ২৯ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে বিশ্বসেরা অলরাউন্ডার লিখেছেন, ‘আমি আর খেলবো না। খেলবে কে জানাচ্ছি…।’ এরপর থেকে সেটি নিয়ে চলছে বিস্তর আলোচনা।

শাকিব আল হাসান ফেসবুক পোস্টে লিখেছেন, আমি আর অপেক্ষা করছি।. Channel i News - চ্যানেল আই নিউজ

সাকিবের এমন পোস্টকে অবশ্য কেউই ক্রিকেট থেকে তার আকস্মিক অবসর বলে মনে করছেন না। পোস্টের কমেন্ট বক্সে অনেকের লেখাতে তা স্পষ্ট হয়েছে।

একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন, ‘বিজ্ঞাপন চলবেই।’ আরেকজনের কমেন্ট, ‘এই খেলা সেই খেলা নারে পাগলার দল।’

৩৬ বর্ষী সাকিব বাংলাদেশ ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা সরবরাহকারী নগদের প্রচারণার অংশ হিসেবে এমন পোস্ট করেছেন, নিশ্চিত করেছেন নগদ-এর হেড অব পাবলিক কমিউনিকেশন্স জাহিদুল ইসলাম সজল। তিনি জানিয়েছেন, নগদ মোবাইল রিচার্জ সম্পর্কিত একটি কার্যক্রমের অংশ হিসেবে সাকিবকে সাথে নিয়ে ক্যাম্পেইন করছে। প্রচারণার বিস্তারিত টাইগার অলরাউন্ডার শুক্রবার নিজের ভেরিফায়েড পেজে খোলাসা করবেন।

নগদ তাদের ফেসবুক পেজে ১৫ সেকেন্ডের একটি মোশন ভিডিও প্রকাশ করেছে। তাতে সাকিবকে ব্যাট ঘাড়ে নিয়ে পোজ দিতে দেখা যায়। শিরোনামে লেখা, ‘খেলা শুরু, আরো বড় খেলা। নগদ থেকে কমপক্ষে ৫০ টাকা মোবাইল রিচার্জ করে, প্রতি সপ্তাহে হয়ে যান ২০ লাখ টাকার গাড়ির মালিক! আরো থাকছে ক্রিকেট বিশ্বকাপের হাজার হাজার টিকিট আর দারুণ-দারুণ সব পুরস্কার। তাই দেরি না করে বেশি বেশি রিচার্জ করতে থাকুন নগদ থেকে।’

Tags: ফেসবুকবাংলাদেশলিড স্পোর্টসসাকিব
Previous Post

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গ্রেপ্তার

Next Post

চার দেশের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

Next Post
প্রধানমন্ত্রী চার দেশের প্রেসিডেন্টের সাথে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চার দেশের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

চ্যানেল আই অনলাইন রিপোর্টার ডাবের আড়ত পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যরাতে ডাবের আড়তে বিশেষ অভিযান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT