চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার দেশের প্রেসিডেন্টের সাথে প্রধানমন্ত্রীর বৈঠক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:33 পূর্বাহ্ন 25, আগস্ট 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী চার দেশের প্রেসিডেন্টের সাথে বৈঠক করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৫তম ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দিতে সাউথ আফ্রিকার জোহানেসবার্গে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই  অবস্থানকালে সম্প্রতি তিনি চারটি দেশের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন।

গতকাল ২৪ আগস্ট স্থানীয় সময় বৃহস্পতিবার সাউথ আফ্রিকার জোহানেসবার্গে স্যান্ডটন কনভেনশন সেন্টারে প্রধানমন্ত্রী  ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা, মোজাম্বিকের প্রেসিডেন্ট ফিলিপে জ্যাকিন্টো নিউসি, তানজানিয়ার প্রেসিডেন্ট ড. সাইমা সুল্লুুহু, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পৃথক পৃথক দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেন।

বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক স্বার্থে দ্বিপাক্ষিক ও বাণিজ্য সম্পর্ক বৃদ্ধির প্রয়োজনীয়তার ওপর জোর দিয়ে দেশগুলোকে ব্যাপক বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। একই স্থানে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে নিউ ডেভেলপমেন্ট ব্যাংকের প্রেসিডেন্ট দিলমা ভানা রুসেফের দ্বিপাক্ষিক বৈঠকও অনুষ্ঠিত হয়েছে।

এর আগে, ব্রিকস প্লাস সংলাপের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে কুশল বিনিময় করেন।এছাড়া, জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস, উগান্ডার ভাইস-প্রেসিডেন্ট, দক্ষিণ আফ্রিকার উপ-প্রধানমন্ত্রী, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী, সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীও শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করেছেন।

প্রধানমন্ত্রী ১৫তম ব্রিকস সম্মেলনে যোগ দিতে জোহানেসবার্গে আগত রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে এক ফটো সেশনেও অংশগ্রহণ করেন।  চারদিনের দক্ষিণ আফ্রিকা সফর শেষে তিনি ২৬ আগস্ট জোহানেসবার্গ ত্যাগ করবেন এবং ২৭ আগস্ট সকালে ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা যাচ্ছে।

Tags: আন্তোনিও গুতেরেসইব্রাহিম রাইসিপ্রধানমন্ত্রীব্রিকস শীর্ষ সম্মেলনলুলা দা সিলভাশেখ হাসিনাসাউথ আফ্রিকা
Previous Post

সাকিবের ‘রহস্য ঘেরা’ পোস্ট

Next Post

মধ্যরাতে ডাবের আড়তে বিশেষ অভিযান

Next Post
চ্যানেল আই অনলাইন রিপোর্টার ডাবের আড়ত পরিদর্শন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মধ্যরাতে ডাবের আড়তে বিশেষ অভিযান

নাইজারে হামলার প্রতিবাদে হাজার হাজার মানুষ রাস্তায়. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কোন সময় নাইজারে হামলা ইকোয়াসের!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT