চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিপিএল ছেড়ে সিঙ্গাপুরে যাচ্ছেন সাকিব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 অপরাহ্ন 20, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান সিঙ্গাপুরে যাচ্ছেন, বিপিএল থেকে ছুটি নিয়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ফরচুন বরিশালের কাছে হেরে বিপিএলের চলতি আসরে শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। এরইমধ্যে আরও এক দুঃসংবাদ পেল দলটি। অনির্দিষ্ট কালের জন্য হারাতে চলেছে দলের সবচেয়ে বড় তারকা খেলোয়াড় সাকিব আল হাসান। চোখের সমস্যার কারণে আপাতত খেলবেন না সাকিব। চিকিৎসার জন্য রোববার সিঙ্গাপুরে যাচ্ছেন টাইগার অলরাউন্ডার।

বরিশালের বিপক্ষে ব্যাটে নেমে খালেদ আহমেদের ফুলার লেংথের বলে পা বাড়িয়ে খেলতে গিয়ে বোল্ড হয়ে ফিরে যান সাকিব। ব্যাট থেকে এসেছে মাত্র ৩ বলে ২ রান। তবে সাকিবের ব্যাটিং দেখেই বোঝা গিয়েছিল বল দেখতে সমস্যা হচ্ছিল তার ।ম্যাচ শেষে অধিনায়ক নুরুল হাসান সোহানও নিশ্চিত করেছেন চোখের সমস্যায় পড়তে হয়েছে সাকিবকে। তবে বল হাতে নিজের কাজটা করে দিয়েছিলেন সাকিব। নিয়েছিলেন দুটি উইকেট।

খেলার পর সাকিব জানান চোখের সমস্যা নিয়ে খেলাটা কষ্টকর হওয়ার কথা । বিসিবির সঙ্গেও যোগাযোগ করেন। ঝুঁকি এড়াতে সাকিবকে দ্রুতই সিঙ্গাপুর পাঠাচ্ছে বিসিবি। রোববার দুপুর ১টায় সিঙ্গাপুরের উদ্দেশ্যে দেশ ছাড়বেন সাকিব। সেখানে বিশেষজ্ঞ ডাক্তার দেখাবেন। এর আগে বাংলাদেশ ও যুক্তরাজ্যেও বিশেষজ্ঞ ডাক্তারের কাছে চোখের সমস্যা নিয়ে পরামর্শ করেছেন সাকিব।

ডাক্তার বড় কিছু না পেলেও খেলতে সমস্যা হওয়ার কারণে এবার সিঙ্গাপুর যাচ্ছেন তিনি। ফলে অনির্দিষ্টকালের জন্য এই অলরাউন্ডারকে পাচ্ছে না রংপুরের ফ্র্যাঞ্চাইজিটি। আশা করা যাচ্ছে চিকিৎসা শেষে সিলেট পর্বে আবারও দেখা যেতে পারে সাকিবকে।

বিসিবির প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী বলেছেন, ‘বেশ কিছু দিন ধরেই চোখের সমস্যায় ভুগছে সাকিব। বিশেষজ্ঞ পরামর্শের জন্য বিসিবির তত্ত্বাবধানে কাল সিঙ্গাপুর যাচ্ছে। সাকিব আমাদের দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। এবং আমার কাছে মনে হয় উনি চোখে ওই জায়গা থেকে স্ট্রাগল করছে শেষ কিছুদিন ধরে। ডাক্তারদের সঙ্গে কথা হচ্ছে। শেষ ডাক্তাররা ভালো বলতে পারবে কোন পরিস্থিতিতে আছে।’

Tags: বিপিএল-২০২৪বিসিবিরংপুর রাইডার্সলিড স্পোর্টসসাকিব
Previous Post

চট্টগ্রামকে হারিয়ে আসর শুরু খুলনার

Next Post

নতুন সূচিতে মেট্রোরেল চলাচল

Next Post
নতুন সূচিতে মেট্রোরেল চলাচল, যাত্রীরা টিকিট সংগ্রহ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন সূচিতে মেট্রোরেল চলাচল

মাদক সরঞ্জামসহ ৮ বহিরাগত আটক, র‌্যাবের অভিযানে ধরা পড়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাবিতে অভিযানে মাদক সরঞ্জামসহ ৮ বহিরাগত আটক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT