চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবিতে অভিযানে মাদক সরঞ্জামসহ ৮ বহিরাগত আটক

আল-মামুন আশিক by আল-মামুন আশিক
8:48 পূর্বাহ্ন 21, জানুয়ারি 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
মাদক সরঞ্জামসহ ৮ বহিরাগত আটক, র‌্যাবের অভিযানে ধরা পড়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রক্টরিয়াল বডির অভিযানে মাদক সেবনের সরঞ্জামসহ কয়েকটি অভিযোগে ৮ জন বহিরাগতকে আটক করেছে প্রশাসন।

শনিবার ২০ জানুয়ারি বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এছাড়া এ সময় লাইসেন্স না থাকায় ও গতিবিধি না মানায় ৪টি মোটরসাইকেল আটক করা হয়।

প্রক্টরিয়াল বডি সূত্রে জানা যায়, বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৮ জনকে আটক করা হয়। এদের মধ্যে ৭ জন স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী। তারা বিভিন্ন শৃঙ্খলা পরিপন্থী কাজে জড়িত ছিল। অন্যজন মো. জয় দিনমজুরির কাজের সাথে জড়িত। তিনি বিশ্ববিদ্যালয়ের পাশের এলাকা মেহেরচণ্ডীর করইতলার ইউনুস আলীর ছেলে। তাকে মাদক সেবনের সরঞ্জামসহ কৃষি অনুষদের পেছনের পুকুরপাড় থেকে আটক করা হয়। এ সময় তার সাথে থাকা আরও ৮-১০ জন মাদকসেবী দৌড়ে পালিয়ে যায়।

প্রক্টরিয়াল বডির অভিযানে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর পুরঞ্জিত মহালদার। অভিযানের বিষয়ে তিনি বলেন, আমাদের অভিযানে ৮জনকে আমরা আটক করেছি। তাদের মধ্যে ৪ জনকে মুচলেকা নিয়ে তাৎক্ষণাৎ ছেড়ে দিয়েছি। আরো ৩ জন আমাদের কাছে আছে। তাদের অভিভাবকদের সাথে যোগাযোগ করে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।

তিনি বলেন, যার কাছে মাদক সেবনের সরঞ্জাম ছিল, আমরা তাকে থানায় সোপর্দ করেছি। আমরা যে ৪টি গাড়ি আটক করেছিলাম তার মধ্যে দুটি থানায় দিয়েছি। বাকি দুটি গাড়ি চালকদের অভিভাবকের মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আসাবুল হক বলেন, বর্তমানে আমাদের ক্যাম্পাসে বহিরাগতদের অনৈতিক কর্মকাণ্ড একটি বড় সমস্যা। আমরা তাদের বিরুদ্ধে আগেও অভিযান চালিয়েছি এখনও চালাচ্ছি। সকল ধরনের অনৈতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Tags: রাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি
Previous Post

নতুন সূচিতে মেট্রোরেল চলাচল

Next Post

ফার্মেসি-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জেল-জরিমানা

Next Post
বাংলাদেশের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফার্মেসি-ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারে অভিযান, জেল-জরিমানা

বাংলাদেশের প্রতিনিধিরা রোবট অলিম্পিয়াডে অংশগ্রহণের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক রোবট অলিম্পিয়াডে বাংলাদেশের দারুণ সাফল্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT