চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পোস্টারবয় সাকিবের জন্মদিন আজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:33 পূর্বাহ্ন 24, মার্চ 2023
in - সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
পরিবারের ছবি, বাবা, মা ও তিন শিশু ফুলের বাগানে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বজুড়ে ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের ফেরিওয়ালা, দুই ফর‌ম্যাটে বর্তমান বিশ্বসেরা অলরাউন্ডার, দেশের সর্বোচ্চ উইকেটের মালিক, দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক, চিরপরিচিত থেকে বিরল সব রেকর্ড, অর্জনের যেন শেষ নেই নামের পাশে! তিনি বাংলাদেশ ক্রিকেটের মহাতারকা, পোস্টারবয় সাকিব আল হাসান। লাল-সবুজের পতাকা বিশ্বজুড়ে ওড়ানোর বহু উপলক্ষ এনে দেয়া, উচ্ছ্বাস-আনন্দের ভেলায় ক্রিকেটপ্রেমীদের ভাসিয়ে নেয়া সেই সাকিবের ৩৬তম জন্মদিন আজ।

২০০৬ সালের আগস্টে জিম্বাবুয়ের বিপক্ষে অভিষেকের পর দেড়পদশক পেরিয়ে গেছে, দুহাত ভরে দিয়ে চলেছেন বাংলাদেশের ক্রিকেটকে। ৩৬-এ পা দিয়েও ক্যারিয়ারের মধ্যগগণে আছেন, ব্যাটে-বলে দুর্দান্ত ঝলক ধরে রেখেছেন। দেশের প্রতি দায়িত্ব পালনের পাশাপাশি তিনি টোটাল ফ্যামিলিম্যান, আগলে রেখেছেন সুখী এক পরিবারের কর্তা হয়ে। দলের আশ্রয়স্থল, আশা-ভরসার প্রতীক সাকিব তিন ফরম্যাটেই বাংলাদেশের সেরা তারকা ক্যারিয়ারের এই গোধূলিলগ্নে এসেও।

লাল বলের টেস্ট ক্যারিয়ারে খেলেছেন ৬৫ ম্যাচ, চার হাজারের বেশি রান করেছেন, উইকেট নিয়েছেন ২৩১টি। সেঞ্চুরি করেছেন পাঁচটি, সর্বোচ্চ রানের ইনিংসটি ২১৭। সেরা বোলিং ফিগার ৩৬ রানে ৭ উইকেট। ইনিংসে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন ১৯ বার, ম্যাচে ১০ উইকেট পেয়েছেন দুবার।

সাদা বলের ফরম্যাট ওয়ানডেতে আরও বেশি সমৃদ্ধ, খেলেছেন ২৩০ ম্যাচ। সাত হাজারের বেশি রান করেছেন বাঁহাতি ব্যাটার। সর্বোচ্চ রানের ইনিংসটি ১৩৪, যেখানে অপরাজিত ছিলেন। সেঞ্চুরি ৯টি, ফিফটির দেখা পেয়েছেন ৫৩ বার। সাত হাজার রান ও ৩০০ উইকেটের এলিট ক্লাবে তার মতো নেই আর কোন বাংলাদেশি। ৩০১ উইকেটের মধ্যে সেরা বোলিং ফিগার ২৯ রানে ৫ উইকেট। ম্যাচে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন চার বার।

ছোট সংস্করণ টি-টুয়েন্টিতেও সমৃদ্ধ সাকিবের ক্যারিয়ার। ১১২ ম্যাচে রান দুই হাজারের বেশি। সর্বোচ্চ রানের ইনিংসটি ৮৪। ১৩১ উইকেটের মধ্যে পাঁচ বা তার বেশি উইকেট নিয়েছেন একবার। সেরা বোলিং ফিগার ২০ রানে ৫ উইকেট।

ক্যারিয়ারে দেশি-বিদেশী বিভিন্ন লিগে খেলেছেন টি-টুয়েন্টির বিশ্বসেরা অলরাউন্ডার। খেলেছেন বাংলাদেশের বিপিএল, ইংলিশ কাউন্টি, ভারতের আইপিএল, পাকিস্তানের পিসিএল, ওয়েস্ট ইন্ডিজের সিপিএল, অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ, শ্রীলঙ্কান এসএলপিএলসহ বিভিন্ন লিগে। সফলতার সাথে হয়েছেন সেরা।

২০১২ সালের ১২ ডিসেম্বর বিয়ে করেছেন সাকিব। যুক্তরাষ্ট্রে বাস তার পরিবারের। উম্মে আহমেদ শিশিরের সঙ্গে একযুগের বিবাহিত জীবনে দুই মেয়ে ও এক ছেলে তাদের ঘরে। পণ্যের প্রচারে বিজ্ঞাপনে কাজ করে চলেছেন চাহিদার শীর্ষের এক পোস্টারবয় হিসেবে। সফলতার সঙ্গে এগোচ্ছেন নানা ধরনের ব্যবসায়। সঙ্গে টোটাল ফ্যামিলিম্যান। যেন এক সুপারম্যান!

শুভ জন্মদিন সাকিব আল হাসান।

Tags: টাইগার ক্রিকেটবাংলাদেশ ক্রিকেটলিড স্পোর্টসশিশিরসাকিব
Previous Post

খতমে কুরআন: পর্ব ০১

Next Post

ভারত-চীন যুদ্ধের ছায়ায় বসবাস করছে যে শহরের মানুষ

Next Post
নগরীর ব্যস্ত রাস্তায় ট্রাক ও মানুষজনের চলাচল, পাহাড়ি পটভূমি দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-চীন যুদ্ধের ছায়ায় বসবাস করছে যে শহরের মানুষ

বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক মার্দানি স্মৃতিচারণে মুখর. Channel i News - চ্যানেল আই নিউজ

চলে গেলেন 'মার্দানি' খ্যাত বাঙালি পরিচালক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT