চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট ও টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:28 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
সাকিব আল হাসান ক্রিকেটে অবসর ঘোষণা করছেন, বল ছুঁড়ে।. Channel i News - চ্যানেল আই নিউজ

টেস্ট ও টি-টুয়েন্টি ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিলেন সাকিব আল হাসান। অক্টোবরে সাউথ আফ্রিকার বিপক্ষে ঘরের মাটিতে টেস্ট খেলে অবসরে যাবেন বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার।

ভারতের বিপক্ষে কানপুরে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের আগেরদিন সংবাদ সম্মেলনে বিদায়ের ঘোষণা দিয়েছেন সাকিব।

বিদায়ের ঘোষণাকালে সাকিব বলেছেন, গত টি-টুয়েন্টি বিশ্বকাপে ক্যারিয়ারের শেষ টি-টুয়েন্টি ম্যাচটি খেলে ফেলেছেন তিনি। এই অর্থে ভারতে অক্টোবরের প্রথমদিকে তিন টি-টুয়েন্টির সিরিজে না খেলার কথাও জানিয়ে দিলেন।

‘আপাতত আমি নিজেকে টি-টুয়েন্টিতে দেখছি না। আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ, আমার ইচ্ছা আছে যে শেষ সিরিজ হওয়ার। সুতরাং আপনারা বলতে পারেন যে দুইটা সংস্করণে আমার শেষটা দেখছি। আমার মনে হয় টি-টুয়েন্টি বিশ্বকাপে সবশেষ ম্যাচটি খেলে ফেলেছি।’

‘অবশ্যই কষ্ট বা অভিমান থেকে বিদায় নেয়া না। আমার কাছে মনে হয় এটাই সঠিক সময় বিদায় বলে দেয়ার জন্য, নতুনদের আসার সুযোগ করে দেয়ার জন্য। একই সময়ে টি-টুয়েন্টিতে আমার আসলে একই চিন্তা। অপ্রাসঙ্গিক হলেও বলতে চাই, টি-টুয়েন্টি বিষয়েও আমার কথা হয়েছে নির্বাচক এবং বোর্ডের সভাপতির সঙ্গে এবং আমার মনে হয়েছে টি-টুয়েন্টি থেকে সামনের দিকে এগিয়ে যাই।’

‘সামনের যে কিছু সিরিজ আছে, কিছু নতুন খেলোয়াড় আসুক, নতুনদের সুযোগ দেয়া হোক। একইসাথে আমি যদি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার সুযোগ পাই, সেখানে ভালো করতে থাকি, ছয় মাস একবছর পর যদি কখনও বিসিবি মনে করে যে টি-টুয়েন্টিতে অবদান রাখার সুযোগ আছে, পারফর্ম করছি এবং ফিট আছি, তখন আমরা সিদ্ধান্তে আসতে পারি।’

২০০৭ সালের ১৮মে চট্টগ্রামে ভারতের বিপক্ষে লাল বলের ক্রিকেটে অভিষেক হয়েছিল সাকিবের। অভিষেক রঙিন হয়নি। প্রথম ইনিংসে বল হাতে ১৩ ওভারে ২৯ রান খরচ করেছিলেন। উইকেটের দেখা পাননি। ব্যাটে নেমে ২৭ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংসে বোলিং-ব্যাটিং কোনটার সুযোগ মেলেনি। পরের ইতিহাস রঙিন। টেস্ট র‌্যাঙ্কিংয়ে অলরাউন্ডারদের শীর্ষস্থান ধরে রেখেছিলেন দীর্ঘসময়।

প্রায় সাড়ে ১৭ বছরের ক্যারিয়ারে সাকিব ৭০টি টেস্ট খেলেছেন। ব্যাট হাতে ১২৮ ইনিংসে ৪,৬০০ রান করেছেন। ৫টি সেঞ্চুরি করেছেন, যার একটি ডাবল সেঞ্চুরি। সর্বোচ্চ ইনিংসটি ২১৭ রানের। ফিফটি করেছেন ৩১টি। বল হাতে ১১৯ ইনিংসে ২.৯৬ ইকোনোমিতে ২৪২ উইকেট নিয়েছেন। বল হাতে টাইগার তারকার সেরা বোলিং ফিগার ২৬ রানে ৭ উইকেট।

লাল বলে ক্যারিয়ার শুরুর মাস ছয়েক আগে টি-টুয়েন্টিতে বাংলাদেশের জার্সিতে যাত্রা শুরু করেন সাকিব। ২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে সাদা বলের ফরম্যাটে অভিষেক হয়েছিল তার। সেই ম্যাচে ২৮ বলে ২৬ রান করেন। বল হাতে ৪ ওভারে ৩১ রান খরচায় ৪ উইকেট নেন।

আন্তর্জাতিক ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটে দেশের হয়ে ১২৯ ম্যাচ খেলেছেন। ব্যাট হাতে ১২৭ ইনিংসে ২,৫৫১ রান করেছেন। সেঞ্চুরি না থাকলেও ১৩টি ফিফটি করেছেন। বল হাতে ১২৬ ইনিংসে ১৪৯ উইকেট নিয়েছেন। ৫ উইকেট নিয়েছেন দুবার।

Tags: বাংলাদেশলিড স্পোর্টসসাউথ আফ্রিকাসাকিব
Previous Post

সাউথ আফ্রিকার লিগে নিলামের সংক্ষিপ্তে হাসান-সাইফউদ্দিন

Next Post

জেলা প্রশাসকের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, শিশু নিহত

Next Post
গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, শিশু নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

জেলা প্রশাসকের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, শিশু নিহত

সিগারেটের কর বৃদ্ধি নিয়ে আলোচনা করছে বিশেষজ্ঞরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'ধূমপান কমাতে সিগারেটে কার্যকর করারোপের এখনই সময়'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT