চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেলা প্রশাসকের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, শিশু নিহত

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
2:41 অপরাহ্ন 26, সেপ্টেম্বর 2024
in - সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, শিশু নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের রামুতে জেলা প্রশাসকের গাড়ির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় পথচারি এক শিশু নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে শিশুটির মা, গাড়িতে থাকা জেলা প্রশাসক এবং মোটরসাইকেল আরোহী।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯ টায় কক্সবাজার-টেকনাফ সড়কের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান, জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।

নিহত শিশু মোহাম্মদ তানজিম (২) রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদের পাড়ার মোহাম্মদ শাহীনের ছেলে। ঘটনায় আহত হয়েছেন নিহত শিশুর মা রুবিনা আক্তার (৩২)।

মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, সকালে তিনি প্রশাসনিক কাজে গাড়ি দিয়ে উখিয়া যাচ্ছিলেন। তার গাড়ি রামু উপজেলায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির একটি মোটর সাইকেলের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলটি পথচারি মা ও সন্তানের গায়ের ওপর গিয়ে ছিটকে পড়ে। এ ঘটনায় মা ও শিশুটি আহত হয়। পরে আমি নিজে গাড়ি থেকে নেমে সঙ্গে থাকা লোকজনের সহায়তায় আহতদের উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে আসি। এসময় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

আহত ও নিহতের চিকিৎসাসহ সার্বিক সহায়তাত প্রশাসন পরিবারটি পাশে থাকবেন বলে জানান মোহাম্মদ সালাহউদ্দিন।

কক্সবাজার জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মো. আশিকুর রহমান জানান, দুর্ঘটনায় আহত দুইজনকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগে শিশুটির মৃত্যু হয়। তার মায়ের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ হাসপাতাল মর্গে রয়েছে বলে জানান তিনি।

Tags: কক্সবাজারজেলা-প্রশাসকনিহত
Previous Post

টেস্ট ও টি-টুয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের

Next Post

‘ধূমপান কমাতে সিগারেটে কার্যকর করারোপের এখনই সময়’

Next Post
সিগারেটের কর বৃদ্ধি নিয়ে আলোচনা করছে বিশেষজ্ঞরা. Channel i News - চ্যানেল আই নিউজ

'ধূমপান কমাতে সিগারেটে কার্যকর করারোপের এখনই সময়'

বিক্ষোভকারীরা রাস্তায় জমায়েত, পুলিশ মোতায়েন. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দোলনে শহীদদের খসড়া তালিকা ওয়েবসাইটে প্রকাশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT