চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অভিনয়টা আমি জানি, আমাকে কাজে লাগানোর দায়িত্ব নির্মাতার’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:01 অপরাহ্ন 06, জানুয়ারি 2023
in বিনোদন
A A
দুটি মানুষ বাইকে চড়ে, একজনের মাথায় হেলমেট, অন্যজনের পেছনে বসা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরিয়ার নাজিম জয়ের চরিত্রের নাম সেলিম। মাদক চোরাকারবারী সুলতানার (আজমেরী বাঁধন) স্বামী তিনি। স্টোরি ডিমান্ড অনুযায়ী তার চরিত্র যেমন হওয়া উচিত, জয় ঠিক তেমনভাবেই ধরা দিয়েছেন! বলছি সদ্য চরকিতে স্ট্রিমিং হওয়া ‘গুটি’ ওয়েব সিরিজের কথা।

শুরু থেকেই সিরিজে জয়ের সাবলীল অভিনয়ে মুগ্ধ হয়েছেন দর্শক। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে সরব ভক্ত অনুরাগীরাও।

জয়ের অভিনয় এক্সপ্রেশন, সংলাপ ডেলিভারি, স্যান্ডু গেঞ্জি ও লুঙ্গি পরে মাঝে মধ্যে কুঁচকি চুলকানো সবকিছুতে তার উপস্থিতি নজড় কেড়েছে! দর্শক বলছেন, ‘গুটি’ দেখে মনে হয়েছে, সেলিম চরিত্রে চমৎকারভাবে মিশে গেছেন জয়। বলছেন, নির্মাতা শঙ্খদাশ গুপ্তের পারফেক্ট চয়েজই ছিলেন জয়।

বেঙ্গালি ভাষায় একজন পুরুষ টিভি দেখছেন ও মোবাইল ব্যবহার করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ওয়েব সিরিজ ‘গুটি’র একটি দৃশ্যে জয়

বৃহস্পতিবার রাতে চরকিতে স্ট্রিমিং হওয়া ‘গুটি’ সিরিজটিতে জয়ের অভিনয় আলাদা নজর কেড়েছে! অভিনেতা হিসেবে তিনি আগেই পরীক্ষিত ছিলেন; তবে উপস্থাপনায় নিয়মিত হওয়ার দরুণ দর্শক প্রায় ভুলতে বসেছিলেন তাকে! গেল বছর রায়হান রাফী ‘৭ নাম্বার ফ্লোর’-এ তিনি দারুণভাবে কামব্যাক করেন। নতুন করে আবারও অভিনয় পরীক্ষায় লেটার মার্কস পেলেন জয়!

দর্শকরাও বলছেন, গত ১০ বছর অভিনেতা জয় হারিয়ে গিয়েছিলেন। তবে পরিচালক রায়হান রাফী ও শঙ্খদাশ তাকে দুর্দান্ত কামব্যাক করালেন।

জয় বলেন, কিশোরকাল থেকে অভিনয় করি, আমার রক্তে অভিনয় মিশে আছে। এ কাজের আদ্যোপান্ত মোটামুটি জানি। আমাকে ব্যবহারে যারা অপারগ ছিলেন, ব্যর্থতা তাদের। যারা আমাকে ব্যবহার করছেন তারা আসলেই কৃতিত্বের দাবীদার। অভিনয়টা আমি জানি, তাই আমাকে কাজে লাগানোর দায়িত্ব নির্মাতাদের। পরপর দুইবার নিজেকে অভিনেতা হিসেবে প্রমাণ দিলাম। এখন নির্মাতা যদি মনে করেন আমাকে আরও ইউজ করতে পারেন।

একজন নারী ও একজন পুরুষ বাসে বসে শান্তিপূর্ণভাবে ঘুমাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ
ওয়েব সিরিজ ‘গুটি’র একটি দৃশ্যে জয়

দর্শকদের কথা, জয় তার ক্যারিয়ারে অন্যতম সেরা অভিনয় করেছেন, অভিনয়ে তার আবার নিয়মিত হওয়া উচিত। তিনি বলেন, নিয়মিত অভিনয়ে ফেরা উচিত নাকি অনুচিত এটা নির্ভর করে প্রডাকশন হাউজ এবং নির্মাতাদের উপর। আমি মনে করি, এর চেয়েও বেস্ট অভিনয় করার ক্ষমতা আমি রাখি। নিজেকে নতুন করে প্রমাণ দেয়ার জন্য ‘৭ নাম্বার ফ্লোর’ ও ‘গুটি’ এই দুটি কাজই যথেষ্ট! আমাকে কাজে লাগানোর দায়িত্ব নির্মাণে জড়িতদের।

শাহরিয়ার নাজিম জয় বলেন, আমি সবসময় অভিনয়টা ধারণ করেছি। কিন্তু তখন আমাকে অভিনয়ে কেউ ডাকেনি বিধায় শিফট করে উপস্থাপনায় যাই। সেখানে সফল হয়েছি। তাই এই মাধ্যমে আমার কমিটমেন্ট ও ব্যস্ততা আছে। তাই ৩০দিন অভিনয় করা আমার পক্ষে সম্ভব না। তবে যে কাজটি করবো সেটা সিগনেচ্যার কাজ হবে এটা গ্যারান্টেড। কারণ, এখন আমি যে কাজটি করবো জেনে বুঝেই করবো। কাজটি ভালো হবে এটা দৃঢ় বিশ্বাস।

‘সাত নম্বর ফ্লোর’ এর একটি দৃশ্যে জয়

‘গুটি’র দর্শক ফিডব্যাক প্রসঙ্গে জনপ্রিয় এ অভিনেতা বলেন, যখন প্রথম প্রথম নাটকে অভিনয় করতাম তখন নাটক প্রচার হলে প্রচুর ফোন, মেসেজ পেতাম। অনেক বছর অভিনয়ের জন্য আবার ফোন বা মেসেজ পাইনি। ওটিটিতে কাজ করে বলতে গেলে অভিনয় অঙ্গনে আমার পুনর্জন্ম হয়েছে। সেই পুরনো দিনের মতো মানুষের ভালোবাসা পাচ্ছি। সত্যি বলতে আমি আশাই করিনি এতোটা প্রশংসা পাবো। এমন সাড়ায় আমি এক কথায় মুগ্ধ।

Tags: ওটিটিওয়েব সিরিজগুটিচরকিজয়নির্মাতালিড বিনোদনশাহরিয়ার নাজিম জয়
Previous Post

মরা ম্যাচে কড়া জয় মাশরাফীর সিলেটের

Next Post

আবারও ট্রলের শিকার করণ যোহর!

Next Post
যোহর সানগ্লাস পরে ছবি, ট্রলের শিকার. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও ট্রলের শিকার করণ যোহর!

ক্রিকেটার রোনালদো, আল-নাসেরের জন্য নিবন্ধন করতে পারেননি. Channel i News - চ্যানেল আই নিউজ

রোনালদোকে নিবন্ধনই করাতে পারেনি আল-নাসের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT