চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরা ম্যাচে কড়া জয় মাশরাফীর সিলেটের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:00 অপরাহ্ন 06, জানুয়ারি 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে একত্রিত, প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিপিএলের উদ্বোধনী ম্যাচে আগে ব্যাট করা চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অলআউট না হলেও একশ রানও করতে পারেনি। বলের পর ব্যাটে জ্বলে ৯০ রানের ছোট লক্ষ্যে নেমে সিলেট স্ট্রাইকার্স ৮ উইকেটের বড় জয় তুলে আসর শুরু করেছে।

শুক্রবার মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে লো স্কোরিং ম্যাচে চট্টগ্রাম ২০ ওভারে ৯ উইকেটে ৮৯ রানে থামে। জবাবে সিলেট ৪৫ বল হাতে রেখে ২ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছায়।

সহজ লক্ষ্যে ব্যাট করতে নামা সিলেট ১২ রানে ডাচ ওপেনার কলিন অ্যাকেরম্যানের উইকেট হারায়। এক রান করে পেসার মৃত্যুঞ্জয় চৌধুরীর বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি।

দ্বিতীয় উইকেটে জাকির হাসানের সঙ্গে ৬৩ রানের জুটি গড়ে সহজ জয়ের পথে হাঁটেন নাজমুল হোসেন শান্ত। মালিন্দা পুষ্পকুমারার বলে লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ২১ বলে ২৭ রান করেন জাকির।

মুশফিকুর রহিম যখন ব্যাট করতে নামেন, জয় থেকে ১৫ রান দূরে সিলেট। ওপেনিংয়ে নামা শান্ত ৪১ বলে ৩ চার ও এক ছক্কায় ৪৩ এবং মুশফিক ৮ বলে ৬ রানে অপরাজিত থেকে জয় নিশ্চিত করেন।

এর আগে শুভাগত হোমের দলের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন আফিফ হোসেন ধ্রুব। ২৫ বলের ইনিংসে তিনটি চার মারেন এ বাঁহাতি।

আট মাস পর ম্যাচ খেলতে নামা সিলেট অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা ভালো বোলিং করেছেন। ইনিংসের প্রথম ওভারটি করেন তিনিই। প্রথম ৫টি বল ডট করেন। মেডেন ওভারও হয়ে যেত। ওভার থ্রো হওয়ায় একটি রান বেরিয়ে যায়। মাশরাফী ৪ ওভারে ১৮ রান দিয়ে একটি উইকেট নেন।

সবচেয়ে সফল বোলার সিলেটের রেজাউর রহমান রাজা। এ পেসার ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে ৪ উইকেট তুলে নেন। পাকিস্তানি পেসার মোহাম্মদ আমির ৪ ওভারে ৭ রান দিয়ে নেন ২টি উইকেট।

Tags: চট্টগ্রাম চ্যালেঞ্জার্সবিপিএল-২০২৩মিরপুররাজালিড স্পোর্টসশের-ই-বাংলা স্টেডিয়ামসিলেট স্ট্রাইকার্স
Previous Post

কুড়িগ্রামে শীতার্তদের মাঝে ট্রাই ফাউন্ডেশনের সহায়তা

Next Post

‘অভিনয়টা আমি জানি, আমাকে কাজে লাগানোর দায়িত্ব নির্মাতার’

Next Post
দুটি মানুষ বাইকে চড়ে, একজনের মাথায় হেলমেট, অন্যজনের পেছনে বসা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘অভিনয়টা আমি জানি, আমাকে কাজে লাগানোর দায়িত্ব নির্মাতার’

যোহর সানগ্লাস পরে ছবি, ট্রলের শিকার. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও ট্রলের শিকার করণ যোহর!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT