চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

৭ দিন সাড়ে ৩ ঘণ্টা বন্ধ শাহজালালের রানওয়ে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:15 পূর্বাহ্ন 05, নভেম্বর 2024
in বাংলাদেশ
A A
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানটি অবতরণে ব্যর্থ হয়ে রানওয়ে ছেড়ে গেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রানওয়ে রক্ষণাবেক্ষণের কাজে জন্য আগামী ৮ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত প্রতিদিন সাড়ে ৩ ঘণ্টা করে বন্ধ থাকবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে। এ সময় রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

সোমবার রাতে বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিমানবন্দরের ফ্লাইট অপারেশনের নিয়মমাফিক কাজের মধ্যে অন্যতম হচ্ছে রানওয়ে লাইটিং সিস্টেম মেনটেইনেন্স কার্যক্রম। আগামী ৮ নভেম্বর (দিবাগত রাত) থেকে ১৪ নভেম্বর (দিবাগত রাত) অর্থাৎ এই ৭ দিন বাংলাদেশ সময় রাত ১টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত (সাড়ে ৩ ঘণ্টা) এই কাজ চলবে। এ সময় রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন সাময়িকভাবে বন্ধ থাকবে। এ ব্যাপারে সংশ্লিষ্ট সব এয়ারলাইনস ও সংস্থাকে বিষয়টি জানাতে ইতোমধ্যেই নোটিশ জারি করা হয়েছে

বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রীদেরকে তাদের নিজ নিজ ফ্লাইট সম্পর্কে অগ্রিম জানাতে সংশ্লিষ্ট এয়ারলাইনসকে এবং যাত্রীদের তাদের ফ্লাইট সূচি পুনরায় নিশ্চিত হওয়ার জন্য বিমানবন্দর কর্তৃপক্ষ পরামর্শ দিয়েছে। প্রয়োজনে বিমানবন্দর কল সেন্টার ১৩৬০০-তে কল করেও ফ্লাইট সূচি সম্পর্কে জানা যেতে পারে।

এর আগে রক্ষণাবেক্ষণ কাজের জন্য চলতি বছরের ১ অক্টোবর থেকে ১৪ অক্টোবর পর্যন্ত সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ ছিল বিমানবন্দরের রানওয়ে।

Tags: রানওয়েহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর
Previous Post

নির্বাচনের আগে চাঞ্চল্যকর অভিযোগে ডোনাল্ড ট্রাম্প

Next Post

সাংবাদিক নেতা মোল্লা জালাল গ্রেপ্তার

Next Post
মোল্লা জালালের ছবি, সাংবাদিক নেতা, গ্রেপ্তার. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক নেতা মোল্লা জালাল গ্রেপ্তার

সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনী মাদক ও অস্ত্রসহ গ্রেপ্তার ৭৪. Channel i News - চ্যানেল আই নিউজ

সেনাবাহিনীর অভিযানে মাদক-অস্ত্রসহ গ্রেপ্তার ৭৪

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT