চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নবীনদের র‍্যাগ দিলে বহিষ্কার করবে শাহজালাল বিশ্ববিদ্যালয়

দেলোয়ার হোসেন by দেলোয়ার হোসেন
4:02 অপরাহ্ন 28, আগস্ট 2023
in শিক্ষা
A A
শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নবীনদের র‍্যাগের সময় আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রতিবছর অনেক নবীন শিক্ষার্থীরা স্বপ্নের ক্যাম্পাসে পা রাখা মাত্রই র‍্যাগিংয়ের শিকার হচ্ছেন। এতে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তারা। পাশাপাশি পড়াশোনা ছেড়ে ক্যাম্পাসও ত্যাগ করেন অনেক শিক্ষার্থী। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) নবীন শিক্ষার্থীদের র‍্যাগিং বা অন্য কোনো উপায়ে হয়রানি নিয়ে সতর্ক অবস্থান নিয়েছে।

তবে বিগত পাঁচ বছর ধরে র‍্যাগিংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করায় এর মাত্রা এখন শূন্যের কোটায় চলে এসেছে। এবছরও সেই ধারাতেই রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

সোমবার (২৮ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ২০২২-২৩ সেশনের ভর্তি কার্যক্রম পরিদর্শন করেন বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। এ সময় তিনি নবীন শিক্ষার্থীদের খোঁজ খবর নেন এবং র‍্যাগিং এর বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকার কথা জানান এবং নবীন শিক্ষার্থীদের কোনো প্রকার ভয় না পাবার আহ্বান করেন।

উপাচার্য বলেন, নতুন শিক্ষার্থীরা ক্যাম্পাসে আসতে শুরু করেছেন। তাদের কেউ র‍্যাগিং বা অন্য কোনো উপায়ে হয়রানি করলে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। বিগত ছয় বছর থেকে বিশ্ববিদ্যালয়ে র‍্যাগিং সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা র‍্যাগিং এর ব্যাপারে জিরো-টলারেন্স নীতি গ্রহণ করেছি। এর আগে যারা এমন কর্মকান্ডে জড়িত বলে প্রমাণ পাওয়া গেছে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

উপাচার্য আরও বলেন, প্রক্টরিয়াল বডি ও আবাসিক হলের প্রাধ্যক্ষ এবং প্রতিটি ডিপার্টমেন্ট এর প্রধানদের র‍্যাগিং এর বিরুদ্ধে সতর্ক অবস্থানে থাকার ব্যাপারে নির্দেশনা দেয়া আছে। এছাড়া আমাদের প্রক্টরিয়াল বডি ও হল প্রাধ্যক্ষদের নিয়মিত টহল চালু আছে। ক্যাম্পাসে র‍্যাগিং বিরোধী ব্যানার টানানোর নির্দেশনা দেয়া আছে। শিগগীরই প্রক্টরদের মোবাইল নাম্বার সম্বলিত ব্যানার টানানো থাকবে। সেখানে দায়িত্বশীলদের মোবাইল নাম্বার দেয়া আছে।। কেউ যদি এমন অবস্থায় পড়ে তাহলে নির্ধারিত নাম্বারে অভিযোগ জানাতে পারবে।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের প্রতি আমার আহবান থাকবে বিশ্ববিদ্যালয়ের সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য কোনো শিক্ষার্থীকে কোনোভাবে যেন হয়রানি না করা হয়।

Tags: সিলেট
Previous Post

মিয়ামির মেসিতে মুগ্ধ স্কালোনি

Next Post

‘সুড়ঙ্গ’র নতুন রেকর্ড!

Next Post
নিশোরের 'সুড়ঙ্গ' সিনেমার দৃশ্য, চরিত্ররা ভীত ও উদ্বিগ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

‘সুড়ঙ্গ’র নতুন রেকর্ড!

প্রিয়তমা সিনেমার প্রধান চরিত্রের হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের একমাত্র ছবি হিসেবে সিনেপ্লেক্সে 'প্রিয়তমা'র দুই মাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT