চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের একমাত্র ছবি হিসেবে সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’র দুই মাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 28, আগস্ট 2023
in বিনোদন
A A
প্রিয়তমা সিনেমার প্রধান চরিত্রের হাস্যোজ্জ্বল ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গেল ঈদে মুক্তি পাওয়া পাঁচটি সিনেমার সাফল্য ও ব্যর্থতার খতিয়ান প্রযোজকরা পেয়ে গেছেন। এই পাঁচ ছবির মধ্যে চারটি ছবি প্রদর্শন করেছে দেশের অভিজাত সিনে থিয়েটার স্টার সিনেপ্লেক্স। ঈদের অন্যান্য ছবি নেমে গেলেও দুই মাস পরেও শুধুমাত্র শাকিব খানের ‘প্রিয়তমা’ ছবিটি চালাচ্ছে স্টার সিনেপ্লেক্স!

কর্তৃপক্ষ বলছে, ঈদের সিনেমাগুলোর দুমাস পরেও ‘প্রিয়তমা’ নিয়ে দর্শকদের বেশ চাহিদা আছে। দর্শক দেখছে বিধায় ‘প্রিয়তমা’ এখনও চলছে।

এদিকে, শুক্রবার মুক্তি পেয়েছে ‘কিসি কা ভাই কিসি কি জান’ এবং ‘এমআর নাইন: ডু অর ডাই’। দুটি ছবি সিনেপ্লেক্সগুলোতে সেভাবে সুবিধা করতে পারছে না। বিশেষ করে সালমান খান অভিনীত সিনেমাটি তৃতীয়দিনে দর্শক খরায় শো কমিয়ে দেয়া হয়েছে!

অন্যদিকে, বাড়ানো হয়েছে ‘প্রিয়তমা’ এবং ‘১৯৭১ সেইসব দিনগুলি’ ছবির শো। সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ বলছেন, হিন্দি ছবিটি ভালো না চলায় দেশের ছবি ‘প্রিয়তমা’ এবং ‘১৯৭১ সেইসব দিনগুলি’র শো বাড়ানো হয়েছে।

সিনেপ্লেক্সের পান্থপথ, ধানমন্ডি, এসকেএস টাউয়ার একটি করে শো এবং মিরপুর ও চট্টগ্রামে রবিবার থেকে দুটি করে শো রাখা হয়েছে। সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, দর্শকদের চাহিদার কারণে তারা শো কম বেশি করেন।

ইতোমধ্যে রেকর্ড পরিমাণ ব্যবসা করেছে প্রিয়তমা। এর গ্রস কালেকশন প্রায় ৩৭ কোটি টাকা। পাশাপাশি চলছে অস্ট্রেলিয়া (চতুর্থ সপ্তাহ), ইংল্যান্ডে (দ্বিতীয় সপ্তাহ)। জানা যায়, আগামী ৩১ আগস্ট মালয়েশিয়ান ১০টির বেশি শহরে প্রদর্শিত হতে যাচ্ছে হিমেল আশরাফ পরিচালিত প্রিয়তমা।

খোঁজ নিয়ে জানা যায়, ঢাকার অন্যান্য মাল্টিপ্লেক্স যমুনা ব্লকবাস্টার এবং লায়নেও দুমাস ধরে চলছে শাকিব খানের ‘প্রিয়তমা’। যেখানে চারটি করে শো নিয়ে শীর্ষ অবস্থানে আছে ছবিটি।

কর্তৃপক্ষ বলছে, এতে নতুন শাকিব খান এবং পরিছন্ন গল্পের পারিবারিক দর্শকদের উপস্থিতি এত সাফল্য এনেছে। এদিকে ‘প্রিয়তমা’ দেখা যাচ্ছে ওটিটি প্লাটফর্ম বায়স্কোপেও!

Tags: এমআর নাইনপ্রহেলিকাপ্রিয়তমালিড বিনোদনশাকিবশাকিব খানসিনেপ্লেক্সসিনেমাসুড়ঙ্গ
Previous Post

‘সুড়ঙ্গ’র নতুন রেকর্ড!

Next Post

১২ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

Next Post
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, তালা ঝুলিয়ে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

১২ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

প্রধানমন্ত্রীর সাথে বৈঠকরত রাষ্ট্রদূত, বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণে মায়েরস্কের প্রস্তাব বিবেচনা করা হবে: প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT