চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

১২ দফা দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হলে তালা ঝুলিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

অনিন্দিতা সরকার প্রথা by অনিন্দিতা সরকার প্রথা
4:58 অপরাহ্ন 28, আগস্ট 2023
in শিক্ষা
A A
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ, তালা ঝুলিয়ে প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সোহরাওয়ার্দী হলের ডাইনিং ও ক্যান্টিনে নিম্নমানের খাবার, সুপেয় পানির অভাব ও অপর্যাপ্ত আসবাবপত্রের সমস্যার সমাধানসহ ১২ দাবিতে  হলের মূল ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

সোমবার ২৮ আগস্ট বেলা ১২টার দিকে তারা এ বিক্ষোভ মিছিল করেন। সেসময় তারা  ‘পানির অপর নাম জীবন’, ‘ডাইনিংয়ে খাবারের নামে বিষ খাওয়ানো বন্ধ হোক’, ‘রিডিংরুমে পর্যাপ্ত টেবিলের ব্যবস্থা ও পড়ালেখার পরিবেশ চাই’, ‘সোহরাওয়ার্দী হলের পুরাতন ভবন ঝুঁকিতে, শিক্ষার্থীদের জীবন হুমকিতে’ ইত্যাদি লেখা পোস্টার নিয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেন।

হলের আবাসিক ছাত্র ও নৃবিজ্ঞান বিভাগের ১৫-১৬ সেশনের শিক্ষার্থী শাখাওয়াত হোসেন চ্যানেল আই অনলাইনকে বলেন, হলে ব্যবহারযোগ্য চেয়ার-টেবিল ও আলমারি খুবই কম। খাবারের দাম বাড়ছে কিন্তু মান বাড়ছেনা।  সাড়ে তিনশো শিক্ষার্থীর জন্য হলে পানির ফিল্টার মাত্র একটি।  এসব সমস্যা সমাধানের জন্য কর্তৃপক্ষকে তারা একমাস সময় দিয়েছেন ।

শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০-২১ সেশনের শিক্ষার্থী মোহাম্মদ আতিকুর রহমান তুষার বলেন, রিডিংরুমে পর্যাপ্ত বই ও আসবাবপত্র নেই। রুমগুলোতে টেবিল চেয়ারের সংকট,  পুরাতন ভবনের রুমগুলো জীর্নশীর্ণ হয়ে শিক্ষার্থীদের জীবন হুমকির মুখে রয়েছে। তাই নতুন এক্সটেনশন ভবন নির্মাণ করতে হবে। খেলার মাঠ সংস্কারসহ ১২ দফা দাবি জানান তিনি।

 

এ বিষয়ে সোহরাওয়ার্দী হলের প্রভোস্ট শিপক দেবনাথ চ্যানেল আই অনলাইনকে বলেন, শিক্ষার্থীদের সমস্যাগুলো সম্পর্কে তারা জেনেছেন। দ্রুত এসব সমস্যার সমাধান করা হবে।

Tags: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়চবি
Previous Post

ঈদের একমাত্র ছবি হিসেবে সিনেপ্লেক্সে ‘প্রিয়তমা’র দুই মাস

Next Post

নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণে মায়েরস্কের প্রস্তাব বিবেচনা করা হবে: প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রীর সাথে বৈঠকরত রাষ্ট্রদূত, বাংলাদেশ-অস্ট্রেলিয়া সম্পর্ক. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন কন্টেইনার টার্মিনাল নির্মাণে মায়েরস্কের প্রস্তাব বিবেচনা করা হবে: প্রধানমন্ত্রী

এলাকাস কক্সবাজার বিএনপি-আওয়ামী লীগ নেতাদের হোটেলাল. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমানের সাম্প্রতিক সব বক্তব্য অনলাইন থেকে সরানোর নির্দেশ হাইকোর্টের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT