চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কারামুক্ত হলেন ২৬ আসামীর ফাঁসি কার্যকর করা জল্লাদ শাহজাহান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:34 অপরাহ্ন 18, জুন 2023
in - সেমি লিড, বাংলাদেশ
A A
অভিযুক্ত ব্যক্তির ছবি, যিনি কারামুক্ত হয়েছেন বলে জানা গেছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ সাড়ে ৩১ বছর সাজা ভোগ করে কারামুক্ত হলেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের আলোচিত জল্লাদ ও কারাগারের প্রধান জল্লাদ শাহজাহান।

সাজা ভোগের সময়ের মধ্যে বঙ্গবন্ধু হত্যা মামলা, যুদ্ধাপরাধী, বাংলা ভাই এরশাদ শিকদার, জঙ্গি নেতা বাংলা ভাই, আতাউর রহমান সানী, শারমীন রীমা হত্যার আসামী খুকু-মনির, ডেইজি হত্যা মামলার আসামী হাসানসহ মোট ২৬ জনের ফাঁসি কার্যকর করেন তিনি।

রোববার বেলা পৌনে ১২ টায় কেরানিগঞ্জে ঢাকা কেন্দীয় কারাগার থেকে জল্লাদ শাহজাহান বেরিয়ে আসন।

এ সময় সাংবাদিকদের কাছে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে শাহজাহান তার বাকি জীবন চালানোর জন্য প্রধানমন্ত্রীর সহায়তা কামনা করেন।

জানা যায়, ১৯৭৯ সালে গ্রেপ্তার হওয়ার পর ৩৬টি মামলায় তার ১৪৩ বছরের সাজা হয়। পরে ৮৭ বছর জেল মাফ করে তাকে ৫৬ বছরের সাজা দেওয়া হয়। ফাঁসি কার্যকর ও সশ্রম কারাদণ্ডের সুবিধার কারণে সেই সাজা বিভিন্ন সময়ে কমিয়ে ৩২ বছরে এসে নামে। সাজা কাটিয়ে দীর্ঘবছর পরে মুক্ত আকাশে শ্বাস ফেলার সুযোগ পান জল্লাদ শাহজাহান।

১৯৮৯ সালে সহযোগী জল্লাদ হিসেবে গফরগাঁওয়ের নূরুল ইসলামকে ফাঁসি দিয়ে শাহজাহান তার জল্লাদ জীবনের সূচনা করে। এরপর কারাগারে মৃত্যুদণ্ড বাস্তবায়নের সময় আসলেই তার ডাক পরে। টানা আট বছর এই কাজ করার পর ১৯৯৭ সালে কারা কর্তৃপক্ষ তাকে প্রধান জল্লাদের স্বীকৃতি দেন।

Tags: জল্লাদ শাহজাহানঢাকা কেন্দ্রীয় কারাগার
Previous Post

দেশের শীর্ষ মাদক চোরাকারবারিদের নাম চেয়েছেন হাইকোর্ট

Next Post

ইটভাটার জন্য অবাধে কাটা হচ্ছে ফসলি জমির মাটি

Next Post
কৃষি জমির মাটি কাটছে শ্রমিকরা, পরিবেশের ক্ষতি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইটভাটার জন্য অবাধে কাটা হচ্ছে ফসলি জমির মাটি

জাবির ভর্তি পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের দীর্ঘ লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT