চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জাবির স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
1:51 অপরাহ্ন 18, জুন 2023
in শিক্ষা
A A
জাবির ভর্তি পরীক্ষার জন্য ছাত্র-ছাত্রীদের দীর্ঘ লাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) এর ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। এতে ছেলে-মেয়েদের আলাদা শিফটে পরীক্ষা নেওয়া হচ্ছে।

রোববার (১৮ জুন) সকাল ৯টায় ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ-জেইউ) পরীক্ষার মাধ্যমে এবারের ভর্তি পরীক্ষা শুরু হয়। ১০টা ২৫ মিনিট থেকে (দ্বিতীয় শিফট) ‘সি-১’ ইউনিটের অধীনে নাটক ও নাট্যতত্ত্ব এবং চারুকলা বিভাগের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সকাল সাড়ে ৯টায় উপাচার্য অধ্যাপক ড. মো. নূরুল আলম সমাজবিজ্ঞান অনুষদের কেন্দ্রগুলো পরিদর্শন করেন।

আজ তৃতীয় থেকে ষষ্ঠ শিফট পর্যন্ত ‘সি ইউনিটের অধীনে কলা ও মানবিকী অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। চার শিফটে শুরু হওয়া সি ইউনিটের পরীক্ষা বিকেল ৫টা ৪০ মিনিটে শেষ হবে।

এ বছর জাবিতে স্নাতক সম্মান প্রথম বর্ষে ভর্তির জন্য ১ হাজার ৮৪৪টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ লাখ ৪৯ হাজার ৮৫৭ জন। এ হিসেবে ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রায় ১৩৬ জন ভর্তি-ইচ্ছুক। গত বছর একই আসনসংখ্যার বিপরীতে আবেদন পড়েছিল ২ লাখ ৮৪ হাজার ৬০৫টি। ওই বছর ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৫৪ জন শিক্ষার্থী।

ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, এ বছর মোট ৭টি ইউনিটের অধীনে ৩৪টি বিভাগ ও ৩টি ইনস্টিটিউটের ভর্তি পরীক্ষা হবে। সবচেয়ে বেশি ৭৬ হাজার ৬৪টি আবেদন জমা পড়েছে জীববিজ্ঞান অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটে। সবচেয়ে কম ৫ হাজার ৬৫টি আবেদন জমা পড়েছে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগ এবং চারুকলা বিভাগ ‘সি-১’ ইউনিটে।

এ ছাড়া গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজি ভুক্ত ‘এ’ ইউনিটে ৬১ হাজার ৮৬৪ টি, সমাজবিজ্ঞান অনুষদ ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে ৪১ হাজার ৪৬৯ জন, কলা ও মানবিক অনুষদ এবং বঙ্গবন্ধু তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটভুক্ত ‘সি’ ইউনিটে ৪১ হাজার ৪৪৫ জন, বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটে ১৮ হাজার ৯৭ জন এবং আইবিএ-জেইউ ইউনিটে ৫ হাজার ৮৪৩ জন ভর্তি-ইচ্ছুক আবেদন করেছেন।

Previous Post

ইটভাটার জন্য অবাধে কাটা হচ্ছে ফসলি জমির মাটি

Next Post

আর্জেন্টিনার পরবর্তী ডি মারিয়া হবে গার্নাচো

Next Post
আর্জেন্টিনার ফুটবল খেলোয়াড় গার্নাচো মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনার পরবর্তী ডি মারিয়া হবে গার্নাচো

অভিনেত্রী আলিয়া খানের অ্যাকশন দৃশ্য, বন্দুক হাতে মুখে দৃঢ়তা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশ্যে আলিয়ার ‘হার্ট অব স্টোন’র ট্রেলার, প্রশংসায় ভাসছেন অভিনেত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT