চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মধ্যরাতে শাহরুখের বাড়ির সামনে জনসমুদ্র!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:51 অপরাহ্ন 02, নভেম্বর 2023
in বিনোদন
A A
শাহরুখ খান তার বাড়ির সামনে ভক্তদের সঙ্গে দেখা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বলিউডে ২ নভেম্বর মানেই আলাদা এক উৎসব! কারণ এদিন বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। এবছর ৫৮ তে পা রাখলেন এই সুপারস্টার। আর প্রতিবারের মত এবারও জন্মদিনের প্রথম প্রহরে নিজ বাড়ি মান্নাতের বারান্দায় এসে ভারতের নানা প্রান্ত থেকে জড়ো হওয়া ভক্তদের উদ্দেশে হাত নাড়লেন শাহরুখ।

বরাবরই শাহরুখের জন্মদিনটা হইচই করে পালন করেন তার ভক্তরাও। আগের দিন সকাল থেকেই অভিনেতার বাড়ির সামনে বাড়তে থাকে ভিড়। রাত হতে হতে সেটা পরিণত হয় জনসমুদ্রে। এতই ভিড় হয় যে সব ঠিকঠাক রাখতে পুলিশ মোতায়েন করতে হয়।

বুধবার (১ নভেম্বর) রাত থেকেই ভিড় জমেছিল শাহরুখের বাড়ি মান্নাতের বাইরে। সবাই অপেক্ষায় ছিলেন কখন আসবেন শাহরুখ বাড়ির বাইরে। হাত নাড়বেন। অপেক্ষমান জনতার উদ্দেশে ছুঁড়ে দেবেন এক-দুটো চুমু। রাত বারোটা বাজতে না বাজতেই সে সাধ পূরণ করে দিলেন শাহরুখ খান।

মিলিটারি প্রিন্টের ট্র্যাক প্যান্ট সঙ্গে কালো টি শার্ট, মাথায় কালো টুপি পরে এলেন তিনি মান্নাতের বারান্দায়। আর ততক্ষণে আনন্দে মাতাল হয়েছে ভক্তকূল। একের পর এক আতসবাজি ফাটানো চলছে। পোস্টার হাতে চিৎকার করছে কেউ কেউ। ভক্তদের হাতে থাকা মুঠোফোনগুলো ব্যস্ত শাহরুখ খানকে ক্যামেরাবন্দি করতে।

এদিকে জন্মদিনের রাতে মান্নাতের বাইরে আসা এত অনুরাগীর ভিড় আবেগতাড়িত হয়ে নিজের এক্স (টুইটার) হ্যান্ডেল থেকে শাহরুখ লেখেন, ‘এটা অবিশ্বাস্য যে আপনারা এত রাতেও আমাকে শুভেচ্ছা জানানোর জন্য মান্নাতের বাইরে জড়ো হয়েছেন। আমি একজন নিছক অভিনেতা। আপনাদের বিনোদন দিতে পারার থেকে বেশি আনন্দ জীবনে আমি আর কিছু থেকেই পাই না। আপনাদের ভালোবাসার স্বপ্নেই বেঁচে থাকি। আপনাদের বিনোদন দেওয়ার সুযোগ আমাকে দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। কাল সকালে দেখা হচ্ছে… অন স্ক্রিনেও, অফ স্ক্রিনেও।’

শোনা যাচ্ছে, এবারের জন্মদিনে জমকালো একটি জন্মদিনের পার্টি আয়োজন করেছেন শাহরুখ খান। যেখানে হাজির হবে পুরো বলিউডের পাশাপাশি দক্ষিণী ইন্ড্রাস্টির অনেক তারকারাই!

চার দশকের বেশি সময় ধরে বলিউডে রাজত্ব করছেন শাহরুখ খান। ১৯৮৯ সালে দিওয়ানা দিয়ে হয়েছিল শুরু। এরপর কুছ কুছ হোতা হ্যায়, দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে, কাল হো না হো, স্বদেশ, ওম শান্তি ওম, চাক দে, রইস-এর মতো ব্যবসাসফল ছবি উপহার দিয়েছেন দর্শকদের। তবে ২০২৩ সালটা শাহরুখের জন্য অন্য যেকোন বছরের তুলনায়ই ভিন্ন। কেননা এবছর ‘পাঠান’ ও ‘জওয়ান’ এর মত দুটি ব্লকবাস্টার হিট সিনেমা মুক্তি পেয়েছে এই তারকার। সেই সাথে মুক্তির অপেক্ষায় রয়েছে তার ‘ডাংকি’ সিনেমাটি।

সূত্র: হিন্দুস্থান টাইমস

Tags: ৫৮ তম জন্মদিনজন্মদিনবলিউড বাদশাশাহরুখ খান
Previous Post

পূজার ‘বাসি প্রসাদ’ খেয়ে শিশুসহ ৩ জনের মৃত্যু

Next Post

আবারও বাবরের সমালোচনায় আফ্রিদি

Next Post
পাকিস্তান ও ভারতের ক্রিকেটাররা মাঠে, আলোচনায় বাবর ও আফ্রিদি. Channel i News - চ্যানেল আই নিউজ

আবারও বাবরের সমালোচনায় আফ্রিদি

বাইডেন ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির জন্য ভাষণ দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এবার ইসরায়েল-হামাস যুদ্ধবিরতির আহ্বান জানালেন বাইডেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT