চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মৌচাষ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন নেত্রকোনার শাহ আলম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:20 পূর্বাহ্ন 24, জানুয়ারি 2024
in কৃষি, জনপদ, নেত্রকোনা
A A
নেত্রকোনার শাহ আলম মৌচাষ করছেন, স্থানীয়রা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাহিদ হাসান: নেত্রকোণার কলমাকান্দা উপজেলার বিশরপাশা ও সংলগ্ন অন্তত পনেরটি গ্রামের বিস্তির্ণ এলাকাজুড়ে চোখ জুড়ানো হলুদের সমারোহ- সরিষার ক্ষেত। এসব ক্ষেতের কাছাকাছি স্থানে সারিবদ্ধভাবে বিশেষ-বাক্স স্থাপন করে শাহ আলম গড়ে তুলেছেন বিশাল আকারের মৌ-খামার। না দেখলে বিশ্বাস করার উপায় নেই যে, এই খামার থেকে তিনি প্রতি বছর উৎপাদন করেন ৭ হাজার ১৫০ লিটার (৭ মেট্রিক টন ১ শ’ ৫০ কেজি) মধু।

খরচ বাদে আয় করেন ১৪ লক্ষ ৩০ হাজার টাকা। শুধু তাই নয়, মধু উৎপাদন খামার পরিচালনা করে নিজের ভাগ্য উন্নয়নের পাশাপাশি অনেকের কর্মসংস্থান করেছেন তিনি। পাশাপাশি তাকে অনুসরন করে মধু উৎপাদন খামার গড়ে তুলার কথাও ভাবছেন এলাকার অনেকেই। কৃষি অধিদপ্তরের সহযোগিতায় চলতিবছর অধিক পরিমাণ জমিতে সরিষার চাষ হয়ছে। ফলে অন্যবছরের তুলনায় এবার মধু উৎপাদনও বেশি হবে বলে আশা করছেন সবাই।

নেত্রকোণার বারহাট্টা উপজেলার মধুপুর গ্রামের বাসিন্দা শাহ আলম। নারায়নগঞ্জের একটি প্রিন্টিং কোম্পানিতে চাকরি করতেন তিনি। করোনা অতিমারীর সময় তিনি চাকরি হারিয়ে গ্রামের বাড়িতে চলে আসেন। পরে স্থানীয় বিসিক থেকে প্রশিক্ষণ নিয়ে ২০২০ সালে পরিক্ষামূলকভাবে মাত্র ৫টি কলোনি (মৌবাক্স) দিয়ে শুরু করেন মধুচাষ। প্রথম বছরে তার আয় হয় ৫০ হাজার টাকা। এর পর আর তাকে পেছনে ফিরে তাকাতে হয়নি।

শাহ আলম বলেন, ‘সারাবছর আমি মধু উৎপাদনের কাজ নিয়েই থাকি। যেখানেই ফুল-ফসল সরিষা, লিচু, ধনে কালোজিরা ও সূর্যমুখীর জমি, উপকরণাদি নিয়ে সেখানেই চলে যাই। মধু উৎপাদন করি।’

তিনি জানান, মধুর বাজারজাত করাও অনেকটা সহজ। পাইকারী বাজার উঠানামা করলেও খুচরা বাজারে বেশ সুবিধা পাওয়া যায়। প্রতিটি কলোনি থেকে গড়ে ৫৫ কেজি মধু পাওয়া যায়। তার ১৩০টি কলোনী আছে। বছরে দুবার মধু পাওয়া যায়। খরচ বাদে প্রতি মৌসুমে তার আয় হয় প্রায় ৭ লক্ষ টাকা। অল্প পুঁজিতে একটা শিল্প গড়ে তুলতে পেরেছেন, এটা তার কাছে বড় পাওয়া।

নেত্রকোনার শাহ আলমের মৌচাষের দৃশ্য, শতাধিক মানুষ উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

এখন তিনি পরিণত হয়েছেন একজন আদর্শ পরামর্শকে। বর্তমানে তাকে অনুসরন করে জেলায় মধু সংগ্রহের পেশায় যুক্ত রয়েছে প্রায় ১৫ জন শিক্ষিত যুব-তরুণ। যাদের হাতে পাল্টে গেছে মধূ আহরনের হাজার বছরের পুরানো ধ্যান-ধারনা। মধুচাষ বা আহরণ এখন একটি শিল্প। ফলে জেলায় মধু চাষে উৎসাহী হচ্ছেন অনেকেই। তারা পরামর্শের জন্য শাহ আলমের কাছে আসেন। শাহ আলমও চেষ্ঠা করেন সাধ্যমত সহযোগিতার।

মধুচাষী মো: শামছুল হক জানান, শাহ আলম ভাইয়ের দেখাদেখি বাক্সে মধুচাষ শুরু করেছিলাম। সফলতা পেয়েছি। এতে আরো অনেকেই উদ্যোগী হয়েছেন।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) নেত্রকোণার উপব্যবস্থাপক মো: আক্রাম হোসেন বলেন, মৌমাছিকে তাদের প্রাকৃতিক পরিবেশ থেকে এনে মৌচাকের উপযোগী পরিবেশ সৃষ্টি করে বৈজ্ঞানিক পদ্ধতিতে বাক্সে পালন করা হয়। এই বাক্সেই মধু সঞ্চয় করে মৌমাছির দল। তবে প্রশিক্ষণ ছাড়া এই কাজ করতে গেলে বিপদ হতে পারে। শাহ আলম বিসিক থেকে প্রশিক্ষণ নিয়েছেন। তিনি একজন সফল মৌচাষী।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নেত্রকোণার উপপরিচালক কৃষিবিদ মোহাম্মদ নুরুজ্জামান বলেন, এভাবে মধুর চাষ করায় পরাগায়নের মাধ্যমে ফসলও ভালো হয়। উৎপাদন বাড়ে অন্তত স্বাভাবিকের চেয়ে ২০ গুণ বেশী। ব্যক্তি বা উদ্যোক্তাও যথেষ্ট লাভবান হয়। এক্ষেত্রে শাহ আলম অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন।

তিনি আরও বলেন, অনেক আশা নিরাশার পথ পেরিয়ে মৌচাষীরা এখন সামনের দিকে অগ্রসর হচ্ছে। দেশে মধুর চাহিদা এবং বাজার বৈশিষ্ট গুলো মানুষ মূল্যায়ণ করতে শিখেছে। বিষয়গুলো ইতিবাচক। আরও ইতিবাচক বিষয় হলো শাহ আলমের মতো শিক্ষিত সচেতন এবং সুক্ষদর্শী তরুণ উদ্যোক্তারা মৌচাষে এসছে। তারা এই শিল্পে সম্ভাবনার জায়াগাগুলো নতূন করে তোলে আনতে পারছে। মধুর আহরণ পাদনীর ভেতরে প্রাকৃতিক প্রক্রিয়াগুলো গভীরভাবে উপলদ্ধি করছে। তাদের অনুসন্ধানী মন আরও বিশ্বাস এবং আন্তরিকতা মৌচাষ শিল্প বহুদূর এগিয়ে যাবে আমাদের বিশ্বাস।

Tags: নেত্রকোণার কলমাকান্দাবাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনমৌচাষ
Previous Post

সায়মা ওয়াজেদকে অভিনন্দন জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহাপরিচালক

Next Post

বিস্ময়বালকের গোলে জয়ে শুরু ব্রাজিলের

Next Post
ব্রাজিলের ফুটবল খেলোয়াড়রা জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিস্ময়বালকের গোলে জয়ে শুরু ব্রাজিলের

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষ ও ধ্বংসপ্রাপ্ত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT