চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:26 পূর্বাহ্ন 24, জানুয়ারি 2024
in আন্তর্জাতিক, আন্তর্জাতিক সেমি লিড নিউজ
A A
ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলার ধ্বংসাবশেষ ও ধ্বংসপ্রাপ্ত ভবন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ১৩০ জন। মঙ্গলবার ২৩ জানুয়ারি সকালে ইউক্রেনে এই হামলা চালিয়েছে রাশিয়া।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনেস্কি বলেন, রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ১৩৯টি বসতবাড়ি ধ্বংস হয়েছে। ধ্বংসস্তূপে চাপা পড়ায় আরও অনেকের মৃত্যু হতে পারে। নিহতের সংখ্যা বাড়তে পারে।

স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ইউক্রেনের দ্বিতীয় বড় অর্থনৈতিক শহর খারকিভের উত্তর-পূর্ব অঞ্চলে এই হামলা চালানো হয়েছে। এর আগে এই অঞ্চলে ৮ বছর বয়সি এক কন্যা শিশুসহ আট জন মারা গেছে। পাভলোহরাদের কেন্দ্রীয় ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলে একজন মহিলা নিহত হয়েছেন। ইউক্রেনের রাজধানী কিয়েভে ২২ জন আহত হয়েছে এবং বেশ কয়েকটি গাড়িতে আগুনে পুড়ে গেছে।

মঙ্গলবার রাতে এক ভিডিও বার্তায় প্রেসিডেন্ট জেলেনেস্কি বলেন, সাধারণ মানুষের জীবনকে রাশিয়া নিজের জন্য হুমকি বলে মনে করে। তাই এই হত্যাযজ্ঞ চালিয়ে যাচ্ছে। রাশিয়া একটি সন্ত্রাসী রাষ্ট্র।

খারকিভের মেয়র ইহোর তেরেখভ বলেছিলেন, রাশিয়ার হামলায় খারকিভ বিশেষভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। বিমানবন্দরের একটি বড় অংশ ধ্বংস হয়ে গেছে এবং উদ্ধারকর্মীরা জীবিতদের ধ্বংসস্তূপে উদ্ধার করার চেষ্টা করছেন।

খারকিভের বাসিন্দা নাটালিয়া বিবিসিকে বলেন, যুদ্ধ শুরুর পর থেকে এত বিকট শব্দের’ বিস্ফোরণ তিনি মনে করতে পারেন না। তিনি বলেন, ‘আমার বাড়ি কেঁপে উঠেছিল। পুরোটাই খুব জোরে ছিল। সেখানে বিস্ফোরণ হয়, তারপর আরও দশ সেকেন্ড পর আরেকটি বিস্ফোরণ।’

মঙ্গলবার সন্ধ্যায় নতুন রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় আরও সাতজন আহত হয়েছেন বলে তেরেখভ জানিয়েছেন।

এদিকে কিয়েভে সকালে আড়াই ঘণ্টারও বেশি সময় ধরে বিমান হামলা চলে। যা গত ২ জানুয়ারির পর থেকে দীর্ঘতম। হামলায় সেখানে ফ্ল্যাটের একটি ব্লকে আগুন লাগলে আরও বেশ কয়েকজন আহত হন এবং সেগুলো ক্ষতিগ্রস্ত হয়।

Tags: ইউক্রেনক্ষেপণাস্ত্র হামলাযুদ্ধরাশিয়া
Previous Post

বিস্ময়বালকের গোলে জয়ে শুরু ব্রাজিলের

Next Post

তুরস্কের পার্লামেন্টে সুইডেনের ন্যাটো সদস্য পদের প্রস্তাব অনুমোদন

Next Post
তুরস্কের পার্লামেন্টে ন্যাটো সদস্যপদ অনুমোদনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কের পার্লামেন্টে সুইডেনের ন্যাটো সদস্য পদের প্রস্তাব অনুমোদন

জনতা গণঅভ্যুত্থান দিবসের সমাবেশে অংশগ্রহণ করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক গণঅভ্যুত্থান দিবস আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT