চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রধানমন্ত্রীকে লাল গোলাপ উপহার দিলেন শফিক রেহমান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:35 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A

রাষ্ট্রীয় দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা ‘একুশে পদক ২০২৬’ প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লাল গোলাপ উপহার দিয়েছেন বর্ষীয়ান সাংবাদিক শফিক রেহমান।

বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি সকাল ১১টার পর রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য একুশে পদক গ্রহণ করতে গিয়ে তিনি পকেট থেকে লাল গোলাপ বের করে প্রধানমন্ত্রীর হাতে তুলে দেন। হাস্যোজ্জ্বল প্রধানমন্ত্রী আন্তরিকতার সঙ্গে ফুল গ্রহণ করেন এবং শফিক রেহমানকে ধন্যবাদ জানান।

চলতি বছরে সাংবাদিকতা বিভাগে একুশে পদকে ভূষিত হয়েছেন শফিক রেহমান। তার এ ফুল উপহার দেওয়ার মুহূর্তটি অনুষ্ঠানে উপস্থিত অতিথিদের মধ্যে আলাদা আবহ তৈরি করে। উল্লেখযোগ্য যে, বাংলাদেশ টেলিভিশনে তার উপস্থাপনায় প্রচারিত তথ্যবহুল ও বিনোদনধর্মী অনুষ্ঠান ‘লাল গোলাপ’ ব্যাপক জনপ্রিয় ছিল।

এদিন বিভিন্ন ক্ষেত্রে গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ আরও কয়েকজন গুণীজন একুশে পদক গ্রহণ করেন। তাদের মধ্যে রয়েছেন অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক আবদুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে (মরণোত্তর) আইয়ুব বাচ্চু, নাট্যকলায় ইসলাম উদ্দিন পালাকার, শিক্ষায় অধ্যাপক মাহবুবুল আলম মজুমদার, ভাস্কর্যে তেজস হালদার যশ এবং নৃত্যকলায় অর্থী আহমেদ। এছাড়া সংগীতদল হিসেবে ওয়ারফেজ-কেও এ সম্মাননায় ভূষিত করা হয়।

একুশে পদক প্রদান অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী বিকেলে দেশের বৃহত্তম সাংস্কৃতিক আয়োজন অমর একুশে বইমেলা-র উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

Tags: প্রধানমন্ত্রীশফিক রেহমান
Previous Post

চ্যাম্পিয়ন্স লিগ: শেষ ষোলোতে কে কাকে প্রতিপক্ষ পেতে পারে

Next Post

স্ট্রবেরি চাষ করে সাড়া জাগিয়েছেন মেহেরপুরের যুবক মঞ্জুরুল ইসলাম

Next Post

স্ট্রবেরি চাষ করে সাড়া জাগিয়েছেন মেহেরপুরের যুবক মঞ্জুরুল ইসলাম

নিশোরের দ্বিতীয় ছবির জন্য প্রস্তুত অভিনেতা, নাটকীয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদের দ্বিতীয় দিন নিশোর ‘দাগি’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT