চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের দ্বিতীয় দিন নিশোর ‘দাগি’র ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার

চ্যানেল আইয়ের ঈদ আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:41 অপরাহ্ন 26, ফেব্রুয়ারি 2026
in বিনোদন
A A
নিশোরের দ্বিতীয় ছবির জন্য প্রস্তুত অভিনেতা, নাটকীয় দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কোনো উৎসবে বরাবরই দর্শকদের সাথে আনন্দের ভাগিদার হয় চ্যানেল আই। প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরেও হচ্ছে না ব্যতিক্রম।

আসন্ন ঈদ উপলক্ষ্যেও চ্যানেল আই ৮ দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানমালা। এসকল অনুষ্ঠানমালার অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে ৭টি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার! তারমধ্যে অন্যতম আফরান নিশো অভিনীত শিহাব শাহীন পরিচালিত ‘দাগি’!

গেল বছর ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তি পাওয়া এই সিনেমাটি বছর ঘুরে দর্শক এবার ছোটপর্দায় দেখতে পারবেন। চ্যানেল আইয়ের অনুষ্ঠান বিভাগ জানিয়েছে, ঈদুল ফিতরের আয়োজনে ঈদের দ্বিতীয় দিন সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার হচ্ছে ‘দাগি’ সিনেমার।

সিনেমার গল্পে দেখা যায়, ১৫ বছর জেল খাটার পর অবশেষে মুক্তি পায় নিশান। কিন্তু তার অতীত তাকে বারবার হানা দেয়। একসময় চোরাচালানের জগতে জড়িয়ে পড়া নিশান ঘরে ফিরেও দেখতে পায়, সময় অনেক কিছুই পাল্টে দিয়েছে। জীবন এগিয়ে গেছে তাকে ছাড়িয়ে। নতুনভাবে সবকিছু শুরু করার চেষ্টা করতে গিয়েই এক পুরোনো পরিচিত আবার সামনে এসে দাঁড়ায়, টেনে নিয়ে যেতে চায় সেই অন্ধকার জগতে, যেখান থেকে নিশান চিরতরে বেরিয়ে আসতে চেয়েছিল।

শেষ পর্যন্ত কী হয়, জানতে দেখতে হবে ‘দাগি’। সিনেমায় নিশান চরিত্রে অভিনয় করেছেন নিশো, তার বিপরীতে আছেন তমা মির্জা। এছাড়াও সিনেমায় অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে। ‘দাগি’ সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।

Tags: ঈদ ২০২৬ঈদুল ফিতরএ কে আজাদ সেতুগাজী রাকায়েতচ্যানেল আইতমা মির্জাদাগিনিশোমিলি বাশাররাশেদ মামুন অপুশহীদুজ্জামান সেলিমসিনেমাসুনেরাহ বিনতে কামাল
Previous Post

স্ট্রবেরি চাষ করে সাড়া জাগিয়েছেন মেহেরপুরের যুবক মঞ্জুরুল ইসলাম

Next Post

কেন বিশ্বকাপে মেক্সিকোকে প্রতিপক্ষ চান না মেসি

Next Post
২০২২ কাতার ফিফা বিশ্বকাপে মেক্সিকোর বিপক্ষে ৬৪ মিনিটে গোলের পর মেসির উদযাপন

কেন বিশ্বকাপে মেক্সিকোকে প্রতিপক্ষ চান না মেসি

কেমন আছে মাইলস্টোন ট্র্যাজেডিতে বেঁচে থাকা শিশুরা?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT