চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গরু নিয়ে বাড়ি ফেরা হলো না শাবনূরের

এস কে রাসেল by এস কে রাসেল
11:19 পূর্বাহ্ন 25, জুন 2023
in - সেমি লিড, কিশোরগঞ্জ, জনপদ
A A
পুলিশের সঙ্গে শাবনূর, নিরাপত্তার জন্য হেফাজত. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে ছুরিকাঘাতে শাবনূর আক্তার স্বপ্না (২৬) নামে এক গৃহবধূ খুন হয়েছেন। শনিবার (২৫ জুন) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নের কালাইহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

খুনের ঘটনায় জড়িত থাকার সন্দেহে স্বামী শহীদ (৩০) সহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শাবনূর মাইজখাপন ইউনিয়নের কালাইহাটি গ্রামের আবুল কাশেমের মেয়ে।

পুলিশ জানায়, পার্শ্ববর্তী চৌধুরীহাটি গ্রামের শামসুল মাস্টারের ছেলে শহীদের সঙ্গে বিয়ে হয় শাবনূর আক্তার স্বপ্নার। আনুমানিক দুই বছর যাবত তাদের মধ্যে মনোমালিন্য হওয়ায় দুই সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন শাবনূর। শনিবার সন্ধ্যায় শাবনূর গরু আনতে বাড়ির বাইরে যান। এ সময় তার বুক, ডান হাত ও পাঁজরে ছুরিকাঘাত করে একই গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মাদকাসক্ত আলামিন (৩০)। শাবনূরকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যায় আলামিন। গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয়রা উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরি ও আলামিনের ব্যবহৃত স্যান্ডেল ঘটনাস্থল থেকে জব্দ করেছে পুলিশ।  শহীদ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে শাবনূরের পরিবারের অভিযোগ।

পরে অভিযান চালিয়ে কালাইহাটি গ্রামের একটি ফাঁকা বাড়ি থেকে আলামিনকে ও হাসপাতাল থেকে শাবনূরের স্বামী শহীদকে আটক করে পুলিশ।

কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আল আমিন হোসাইন জানান, প্রাথমিক জিজ্ঞাসা বাদে গ্রেপ্তার আলামিন ঘটনার সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন৷ এজাহার প্রাপ্তি সাপেক্ষে মামলা দায়ের করা হবে।

Tags: কিশোরগঞ্জ
Previous Post

জাবিতে নতুন দু’টি ইনস্টিটিউট চালুর সিদ্ধান্ত

Next Post

কুয়েতে জমে উঠেছে কোরবানির দুম্বার বাজার

Next Post
কুয়েতের বাজারে কোরবানির দুম্বা গবাদি পশু বিক্রির জন্য প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

কুয়েতে জমে উঠেছে কোরবানির দুম্বার বাজার

পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের পোস্টার, কানাডার টরন্টোতে অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার টরন্টোতে পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT