চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার টরন্টোতে পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
11:58 পূর্বাহ্ন 25, জুন 2023
in প্রবাস সংবাদ, শিল্প সাহিত্য
A A
পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের পোস্টার, কানাডার টরন্টোতে অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ পঞ্চমবারের মতো বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশের আয়োজন করছে কানাডার টরন্টো শহরে।

টরন্টোর জাপানিজ-কানাডিয়ান কালচারাল সেন্টারে এ বছর সেপ্টেম্বরের ২ ও ৩ তারিখে (শনি ও রবিবার) অনুষ্ঠিতব্য এই সমাবেশটির স্থানীয় আয়োজক টরন্টোভিত্তিক শিল্প-সাহিত্য চর্চার প্ল্যাটফর্ম ‘পাঠশালা।’ পাঠশালার কর্ণধার টরন্টোবাসী অনুবাদক-সংগঠক-শিল্পী ফারহানা আজিম শিউলী পঞ্চম সমাবেশের আহ্বায়কের দায়িত্ব পালন করবেন।

বাংলাদেশ ও ভারতের ভৌগোলিক সীমানা পেরিয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে আজ বাঙালিরা। অনাবাসী বাঙালি লেখক ও সাহিত্যামোদীদের মধ্যে মতবিনিময় ও সৌহার্দ্য বৃদ্ধির উদ্দেশ্যে বছর পাঁচেক আগে যুক্তরাষ্ট্রে উত্তর আমেরিকা বাংলা সাহিত্য পরিষদ গঠিত হয়। এই সংগঠনের কর্মকাণ্ডের মধ্যে প্রতি বছর অনুষ্ঠিত বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশ অন্যতম।

প্রথম সমাবেশটি হয় যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায়। পরবর্তী দুটি সমাবেশ ২০২০ এবং ২০২১-এ আন্তর্জালে আয়োজিত হলেও চতুর্থ সমাবেশটি ফিরে আসে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসের লেক ফরেস্ট শহরে।

সমাবেশে স্বরচিত সাহিত্যপাঠ, সাহিত্য বিষয়ক সেমিনার, বই ও লেখক পরিচিতি, লেখকদের প্রকাশিত বইয়ের প্রদর্শনী, সাহিত্য আড্ডা ও সান্ধ্য সাংস্কৃতিক আয়োজন থাকে। বর্তমানে উত্তর আমেরিকার পরিধি ছাড়িয়ে এই পরিষদ ইউরোপ, আফ্রিকা, দক্ষিণ আমেরিকা, অস্ট্রেলিয়া ও এশিয়ার বিভিন্ন দেশের বাংলা সাহিত্যানুরাগীদের নিয়েও কাজ করছে।

টরোন্টোয় পঞ্চম সমাবেশ উপলক্ষ্যে প্রতিবারের মতো এবারও প্রকাশিত হবে অনাবাসী লেখকদের লেখা নিয়ে সাহিত্য সংকলন ‘হৃদবাংলা।’ একই সঙ্গে বিজ্ঞাপন সম্বলিত একটি চাররঙা সুভ্যেনিরও প্রকাশিত হবে। সমাবেশস্থলে অংশগ্রহণকারী সব সাহিত্যিকদের প্রকাশিত বই প্রদর্শনের সুযোগ থাকবে। সংগঠন টি টরন্টোর পঞ্চম বিশ্ব বাংলা সাহিত্য সমাবেশে সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন।

নিবন্ধন (Registration) লিঙ্ক: http://nabls.org/regn2023/
হোটেল বুকিং লিঙ্ক: https://www.torontodonvalleyhotel.com/
(ডিস্কাউন্ট কোড “SMERF”)
অনুদান(Donation): pathshalatoronto@gmail.com (পাঠশালার পেপাল অ্যাকাউন্টে। এই একই ইমেইলে কানাডার মধ্যে ইমেইল-ট্রান্সফার করা যাবে।)
বিজ্ঞাপনের জন্য: pathshalatoronto@gmail.com

Tags: কানাডার টরন্টো
Previous Post

কুয়েতে জমে উঠেছে কোরবানির দুম্বার বাজার

Next Post

পদ্মাসেতুর টোল প্লাজার কাছে ট্রাফিক পুলিশসহ নিহত ২

Next Post
টোল প্লাজা সাইনবোর্ড, পদ্মাসেতুর কাছে ট্রাফিক পুলিশসহ নিহত ২. Channel i News - চ্যানেল আই নিউজ

পদ্মাসেতুর টোল প্লাজার কাছে ট্রাফিক পুলিশসহ নিহত ২

সাদা ঐতিহাসিক ভবন ও গাছের সাথে সুন্দর উদ্যানের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মানবতাবিরোধী অপরাধ: বাঘারপাড়ার চার জনের মৃত্যুদণ্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT