চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশে প্রথমবারের মত ই-সাইন সার্টিফিকেট চালু করল শাবিপ্রবি

দেলোয়ার হোসেন by দেলোয়ার হোসেন
10:37 পূর্বাহ্ন 11, মে 2024
in - সেমি লিড, শিক্ষা
A A
শাবিপ্রবি-তে ই-সাইন সার্টিফিকেট চালু উদ্বোধন অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে এবং একাডেমিক সনদ প্রাপ্তিকে সহজ করতে দেশের প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে ই-সাইন সার্টিফিকেট চালু করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) কর্তৃপক্ষ।

শুক্রবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের ভার্চুয়াল ক্লাস রুমে এ সাটিফিকেট কার্যক্রম উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

উদ্বোধনকালে উপাচার্য বলেন, আজকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য একটি ঐতিহাসিক দিন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশে প্রথমবারের মতো কোন প্রতিষ্ঠান ই-সার্টিফিকেট প্রবর্তণ করতে যাচ্ছে। আন্তর্জাতিক মান ও সাইবার নিরাপত্তা ব্যবস্থাপনায় এখন থেকে বিশ্বের যে কোন প্রান্ত থেকে শিক্ষার্থীরা সার্টিফিকেটের জন্য আবেদন করতে পারবেন এবং প্রাপ্ত সার্টিফিকেট বিশ্বের সকল প্রান্তে ব্যবহার করতে পারবেন।

তিনি বলেন, এখন থেকে শিক্ষার্থীরা ঘরে বসে দেশ-বিদেশের যেকোন জায়গা থেকে কোন রকম ভোগান্তি ছাড়াই সনদ নিতে পারবেন। পাশাপাশি এই সনদপত্র বিশ্বের সব বিশ্ববিদ্যালয়, ভিসা ইস্যুকারী অ্যাম্বাসিসহ যেকোন কর্তৃপক্ষ অবিলম্বে ভেরিফাই করতে পারবে। কেউ চাইলেও জাল সনদ তৈরি করার সুযোগ পাবে না।

উপাচার্য আরও বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে শাহজালাল বিশ্ববিদ্যালয় শতভাগ ডিজিটাল হিসেবে রূপান্তরের লক্ষ্যে আগাচ্ছে। আজকের এ যুগান্তকারী উদ্যোগ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নেওয়ার পাশাপাশি দেশের জন্যও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে অ্যাপ্লাইড সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রেজা সেলিমের সভাপতিত্বে এবং আইআইসিটির পরিচালক অধ্যাপক ড. মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. কবির হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক আমিনা পারভীন, রিলিফ ভ্যালিডেশন লিমিটেডের সিইও রাশেদ মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তরের পরিচালক মো. মুজিবুর রহমান।

এছাড়াও বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক সমিতির নেতারা, ছাত্র উপদেষ্টা, বিভিন্ন দপ্তরের প্রধান, প্রক্টর, হল প্রভোস্ট, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, দেশের একমাত্র ডিজিটাল সনদ প্রত্যয়নকারী কর্তৃপক্ষ আরভিএল’র ই-সাইন সাটিফিকেট প্রদানের লক্ষ্যে সঙ্গে চুক্তি করে শাহজালাল বিশ্ববিদ্যালয়। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে নির্দেশিত পদ্ধতির মাধ্যমে এই সার্টিফিকেট গ্রহণ করতে পারবেন।

Tags: শাবিপ্রবিশাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
Previous Post

ঢাবি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নবীন বরণ

Next Post

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস

Next Post
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ প্রস্তাবের জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস

রামু থানার গেটের সামনে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রামু থানার ৩ এসআইসহ ৪ জনকে প্রত্যাহার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT