চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:50 পূর্বাহ্ন 11, মে 2024
in আন্তর্জাতিক
A A
জাতিসংঘে ফিলিস্তিনের সদস্যপদ প্রস্তাবের জন্য আলোচনা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ফিলিস্তিনকে জাতিসংঘের পূর্ণ সদস্যপদ দেওয়ার প্রস্তাব পাস হয়েছে সাধারণ পরিষদে। প্রস্তাবের পক্ষে বাংলাদেশসহ ১৪৩টি দেশ ভোট দিয়েছে। অব্যাহত ইসরায়েলি হামলায় প্রাণ বাঁচাতে প্রতিদিন গাজার রাফাহ শহর ছাড়ছে ৩০ হাজারের বেশি মানুষ। তবে হামলার প্রতিবাদে ইসরায়েলের বিরুদ্ধে ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন অব্যাহত আছে।

শনিবার ১১ মে আলজাজিরাসহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়, গত মাসে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ফিলিস্তিনের সদস্যপদ দেওয়ার প্রস্তাবে ভেটো দিয়েছিল যুক্তরাষ্ট্র। সেই আবেদন নবায়ন করে পুনরায় জমা দেয় ফিলিস্তিনি কর্তৃপক্ষ। তার প্রেক্ষিতে শুক্রবার জাতিসংঘের সাধারণ পরিষদে ভোটাভুটি হয়।

১৯৩টি সদস্যদেশের মধ্যে বাংলাদেশসহ ১৪৩টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। বিপুল ভোটে প্রস্তাব পাস হওয়ায় ফিলিস্তিনের জাতিসংঘের পূর্ণ সদস্যপদ পাওয়ার দাবি জোরালো হলো। বিপক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলসহ ৯টি দেশ। ভোট দেওয়া থেকে বিরত ছিল বিশ্বের মোট ২৫টি দেশ।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অস্ত্রের চালান বন্ধের হুঁশিয়ারির জবাবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন কেউ পাশে না থাকলে প্রয়োজনে একাই যুদ্ধ করবে ইসরায়েল। এছাড়াও যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে ইসরায়েলি বাহিনী গাজার রাফা অঞ্চলে নতুন করে বোমাবর্ষণ করেছে।

জাতিসংঘ জানায়, হামলায় শহরটি ছেড়ে গেছেন এক লাখ ১০ হাজারের বেশি মানুষ।

তবে গাজায় ইসরায়েলের হামলার বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ ছড়িয়ে পড়েছে ইউরোপজুড়ে। নেদারল্যান্ডসের আমস্টারডাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের শতাধিক বিক্ষোভকারীর উপর লাঠিচার্জ করেছে পুলিশ।

এছাড়াও গাজায় হামলার প্রতিবাদে ইয়েমেনের সানায় ২০ লাখের বেশির মানুষ গণসমাবেশ করেছে।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় সাত মাসেরও বেশি সময় ধরে চলা ইসরায়েলি আগ্রাসন বন্ধে যুদ্ধবিরতির আলোচনা কোনও ধরনের চুক্তি ছাড়াই শেষ হয়েছে।

Tags: গাজা যুদ্ধজাতিসংঘজাতিসংঘ সাধারণ পরিষদফিলিস্তিন
Previous Post

দেশে প্রথমবারের মত ই-সাইন সার্টিফিকেট চালু করল শাবিপ্রবি

Next Post

রামু থানার ৩ এসআইসহ ৪ জনকে প্রত্যাহার

Next Post
রামু থানার গেটের সামনে একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রামু থানার ৩ এসআইসহ ৪ জনকে প্রত্যাহার

জনসমাগমের জন্য মানুষজন নদীর পাড়ে জমায়েত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ৬০, নিখোঁজ শতাধিক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT