চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

হাদির হত্যাকারীদের খুঁজতে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:25 অপরাহ্ন 29, ডিসেম্বর 2025
in - সেমি লিড, বাংলাদেশ
A A
শিখ সংগঠনের হাদির হত্যাকারীদের জন্য ৫.৫ মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে সহায়ক তথ্যের জন্য ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রভিত্তিক সংগঠন শিখস ফর জাস্টিস (এসএফজে)।

হাদির হত্যার সঙ্গে জড়িতরা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নিয়েছে- ঢাকা মহানগর পুলিশ এমন তথ্য জানানোর পর সোমবার (২৯ ডিসেম্বর) এসএফজের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়।

এসএফজের জেনারেল কাউন্সেল গুরপতবন্ত সিং পান্নুন এক বিবৃতিতে বলেন, ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের মোদি সরকারের সম্পৃক্ততা রয়েছে। বাংলাদেশ থেকে শুরু করে যুক্তরাষ্ট্র পর্যন্ত সীমান্ত পেরিয়ে পরিচালিত আন্তঃরাষ্ট্রীয় সন্ত্রাসের অংশ হিসেবেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে জানান তিনি।

তিনি আরো বলেন, হাদির হত্যার ধরন কানাডায় শহীদ হারদীপ সিং নিজ্জরের হত্যার সঙ্গে মিল খুঁজে পাওয়া যায়।

এসএফজের ভাষ্য অনুযায়ী, এসব তথ্যের মাধ্যমে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হত্যাকারীদের অবস্থান শনাক্ত, গ্রেপ্তার এবং প্রত্যর্পণের উদ্যোগ নিতে পারবে।

বিবৃতিতে সংগঠনটি দাবি জানায়, শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডে ভারতের গোয়েন্দা সংস্থা আরএডব্লিউ জড়িত এবং এই ঘটনার জন্য আন্তর্জাতিক জবাবদিহি নিশ্চিত করা জরুরি।

এসএফজের এ ঘোষণার পর হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে ভারতকে দায়ী করে কানাডা, যুক্তরাজ্যসহ পাঁচটি দেশে বিক্ষোভ করেছে শিখরা।

Tags: এসএফজেপুরস্কার ঘোষণাহাদির হত্যাকারী
Previous Post

ফাহিম-মোস্তাফিজদের বোলিং তোপে ১০২ রানে আটকে গেল চট্টগ্রাম

Next Post

ইউক্রেন যুদ্ধ অবসানে আলোচনায় অগ্রগতি, রয়েছে জটিলতাও: ট্রাম্প

Next Post
উইনডোরা ও ট্রাম্পের মধ্যে সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন যুদ্ধ অবসানে আলোচনায় অগ্রগতি, রয়েছে জটিলতাও: ট্রাম্প

সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত আসা ভারতীয় শ্রমিকরা বিমানবন্দরে নামছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বছরে সর্বোচ্চ সংখ্যক ভারতীয়কে ফেরত পাঠাল সৌদি আরব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT