চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউক্রেন যুদ্ধ অবসানে আলোচনায় অগ্রগতি, রয়েছে জটিলতাও: ট্রাম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:49 অপরাহ্ন 29, ডিসেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
উইনডোরা ও ট্রাম্পের মধ্যে সৌজন্য সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউক্রেন যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে ভূখণ্ড সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ ইস্যু এখনও অমীমাংসিত রয়ে গেছে বলে স্বীকার করেছেন ট্রাম্প।

আজ (২৯ ডিসেম্বর) সোমবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, ফ্লোরিডার মার-আ-লাগোতে অনুষ্ঠিত বৈঠক শেষে উভয় নেতা আলোচনাকে ‘দারুণ’ বলে উল্লেখ করেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, যুদ্ধ বন্ধে অগ্রগতি হলেও ‘দু-একটি জটিল বিষয়’ এখনও রয়েছে, যার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভূমি বা ভূখণ্ডের প্রশ্ন।

জেলেনস্কি জানান, ২০ দফার শান্তি প্রস্তাবের প্রায় ৯০ শতাংশ বিষয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতা হয়েছে। অন্যদিকে ট্রাম্প বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়টি প্রায় ৯০ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত এগিয়েছে।

বৈঠকের পর টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি বলেন, আমরা সব ইস্যুতেই অর্থবহ আলোচনা করেছি। গত কয়েক সপ্তাহে ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা যে অগ্রগতি অর্জন করেছে, সেটিকে আমরা গুরুত্বের সঙ্গে দেখছি। যুদ্ধের অবসান ঘটাতে আগামী সপ্তাহে দুই দেশের প্রতিনিধিরা আবারও আলোচনায় বসবেন।

উল্লেখ্য, ২০২২ সালে রাশিয়া ইউক্রেনে পূর্ণমাত্রার আগ্রাসন শুরু করে। বর্তমানে ইউক্রেনের প্রায় ২০ শতাংশ ভূখণ্ড রাশিয়ার নিয়ন্ত্রণে রয়েছে। পূর্ব ইউক্রেনের দনবাস অঞ্চল নিয়ে আলোচনা এখনো জটিল পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। এই অঞ্চলকে নিরস্ত্রীকৃত এলাকা ঘোষণার প্রস্তাব এখনো চূড়ান্ত হয়নি।

দনবাস অঞ্চলের দোনেৎস্কের প্রায় ৭৫ শতাংশ এবং লুহানস্কের প্রায় ৯৯ শতাংশ এলাকা বর্তমানে রাশিয়ার দখলে। রাশিয়া চায়, যেখানে এখনো ইউক্রেনের উপস্থিতি আছে সেখান থেকেও ইউক্রেনীয় বাহিনী সরে যাক। বিপরীতে কিয়েভ চায় অঞ্চলটিকে ইউক্রেনের নিয়ন্ত্রণে একটি মুক্ত অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তুলতে।

ইউক্রেনের হারানো ভূখণ্ড পুনরুদ্ধারের বিষয়ে ট্রাম্প বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন অবস্থান নিয়েছেন। গত সেপ্টেম্বরে তিনি ইউক্রেন সেই ভূখণ্ড ফেরত পেতে পারে বলে মন্তব্য করে পর্যবেক্ষকদের বিস্মিত করেন।

নিরাপত্তা নিশ্চয়তার প্রসঙ্গে ট্রাম্প বলেন, বিষয়টি অনেকটাই চূড়ান্ত হলেও ভবিষ্যৎ হামলা ঠেকাতে সেনা মোতায়েন বা লজিস্টিক সহায়তা দেওয়ার বিষয়ে এখনও কোনো আনুষ্ঠানিক অঙ্গীকার করা হয়নি। যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা ‘যথাসময়ে’ হতে পারে।

এদিকে এর আগে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন। রাশিয়ার পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা ইয়ুরি উশাকভ জানান, ওই ফোনালাপে ইউরোপীয় ইউনিয়ন ও ইউক্রেনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে। তিনি বলেন, ট্রাম্পের প্রস্তাবগুলো ক্রেমলিন শুনেছে এবং উভয় নেতা একমত হয়েছেন যে সাময়িক যুদ্ধবিরতি সংঘাতকে দীর্ঘায়িত করতে পারে।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, জানুয়ারিতে ইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্র সফরের সম্ভাবনা রয়েছে। নতুন দফার আলোচনার প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়েছে।

Tags: ইউক্রেনডোনাল্ড ট্রাম্পভলোদিমির জেলেনস্কি
Previous Post

হাদির হত্যাকারীদের খুঁজতে ৫৫ লাখ টাকা পুরস্কার ঘোষণা শিখ সংগঠনের

Next Post

পাঁচ বছরে সর্বোচ্চ সংখ্যক ভারতীয়কে ফেরত পাঠাল সৌদি আরব

Next Post
সৌদি আরব থেকে বাংলাদেশে ফেরত আসা ভারতীয় শ্রমিকরা বিমানবন্দরে নামছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ বছরে সর্বোচ্চ সংখ্যক ভারতীয়কে ফেরত পাঠাল সৌদি আরব

বেগম খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম খালেদা জিয়ার আসনে বিকল্প প্রার্থী প্রস্তুত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT