চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যৌন নিপীড়ন: জাবির সেই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইউজিসির চিঠি

মোহাম্মদ রুবেল by মোহাম্মদ রুবেল
1:34 অপরাহ্ন 04, মার্চ 2023
in - সেমি লিড, শিক্ষা
A A
একজন যুবক প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

একাধিক ছাত্রীর সাথে অনৈতিক সম্পর্ক ও যৌন নিপীড়ন, ভুক্তভোগী ছাত্রীদের শারীরিক ও মানসিক নির্যাতন এবং জোর করে দায়মুক্তিপত্র আদায়ের ঘটনায় অভিযুক্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেল্থ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনির বিরুদ্ধে পদক্ষেপ নিতে কর্তৃপক্ষকে চিঠি দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

এছাড়াও তার বিরুদ্ধে অভিযোগ, তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে নিজের প্রভাব এবং বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত সহকারী প্রক্টর পদ কাজে লাগিয়ে বিভাগের একাধিক ছাত্রীকে শিক্ষক বানানোর প্রলোভন দেখিয়ে তাদের সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করেছেন।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার রহিমা কানিজ বরাবর ইউজিসির পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের উপ-পরিচালক মৌলি আজাদ সাক্ষরিত এক চিঠিতে অভিযোগ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পদক্ষেপ জানতে চাওয়া হয়।

গত ১ মার্চের ওই চিঠিটি এ প্রতিবেদকের হাতে এসেছে। এতে বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী অভিযোগ সেলের আহ্বায়কেরও দৃষ্টি আকর্ষণ করা হয়। তবে যৌন নীপিড়ন বিরোধী অভিযোগ সেলের প্রধান জেবঊন্নেসা চিঠির ব্যাপারে কিছুই জানেন না বলে জানিয়েছেন।

অন্যদিকে চিঠিতে বাংলাদেশ মহিলা পরিষদ এবং একটি জাতীয় দৈনিকের বরাত দিয়ে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেল্থ অ্যান্ড ইনফরমেটিক্স বিভাগের সহকারী অধ্যাপক মাহমুদুর রহমান জনি নিজ বিভাগের একাধিক ছাত্রীকে যৌন নিপীড়ন করেছেন। ছাত্রীদের শারীরিক ও মানসিক নির্যাতন করেছেন। ভুক্তভোগী এক ছাত্রী থেকে জোর করে দায়মুক্তিপত্র আদায় করেছেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কী ব্যবস্থা নিয়েছে কমিশনকে তা পত্র পাওয়ার পর সাত কার্যদিবসের মধ্যে পত্রযোগে এবং ইমেইলে অবহিত করার জন্য অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পদক্ষেপ সংক্রান্ত চিঠি পাওয়ার পর ইউজিসি পরবর্তী পদক্ষেপ নেবে বলে জানান মৌলি আজাদ।

তবে চিঠির ব্যাপারে জানতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং উপাচার্যকে কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত বছরের ১ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে ছাত্রীর সঙ্গে ‘অনৈতিক সম্পর্ক’ গড়ে তোলার অভিযোগ তদন্তের দাবি জানিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের একাংশ। পরবর্তীতে বিভিন্ন সময়ে বামপন্থী ছাত্র সংগঠনগুলোর নেতৃত্বে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়ে ধারাবাহিকভাবে আন্দোলন করে আসছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Tags: জাবিযৌন নিপীড়ন
Previous Post

যাত্রী সেজে বাসে উঠে চালক-হেলপারকে জিম্মি করে ডাকাতি

Next Post

স্ত্রী-সন্তানকে বাড়ি ছাড়া করেছেন নওয়াজ, অভিনেতার ভিন্ন কথা

Next Post
নওয়াজের স্ত্রী-সন্তানকে বাড়ি ছাড়া করেছেন নওয়াজ, অভিনেতার ভিন্ন কথা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী-সন্তানকে বাড়ি ছাড়া করেছেন নওয়াজ, অভিনেতার ভিন্ন কথা

নেতাদের সমাবেশে কৃষিমন্ত্রী ও অন্যান্য নেতা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী নির্বাচনে অংশ না নিলে বিএনপি অস্তিত্ব সংকটে পড়বে: কৃষিমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT