চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যাত্রী সেজে বাসে উঠে চালক-হেলপারকে জিম্মি করে ডাকাতি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:21 অপরাহ্ন 04, মার্চ 2023
in অপরাধ
A A
নিরাপত্তা বাহিনী সন্দেহভাজনদের গ্রেপ্তার করে, বাসে ডাকাতির ঘটনায়. Channel i News - চ্যানেল আই নিউজ

যাত্রী সেজে বাসে উঠে বাসের চালক-হেলপারকে জিম্মি করে ডাকাতি করত একটি আন্তঃজেলা ডাকাত দল। নিজেরাই যাত্রী-হেলপার-সুপারভাইজার সেজে বিভিন্ন স্থান থেক একজন একজন করে লোক তুলে মারধর করে তাদের সর্বস্ব ছিনিয়ে নেয় তারা।

ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম বিশেষ অভিযান পরিচালনা করে ডাকাতি কাজে ব্যবহৃত দেশিয় অস্ত্র ও লুণ্ঠিত মোবাইল উদ্ধারসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে।

শুক্রবার ৩ মার্চ সাভার থানাধীন বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- ফখরুল কবির শান্ত (২৯), মো. মনির হোসেন (৩০), মো. ইমরান (২২), মো. মুজাহিদ ওরফে বাবু (২৮), মো. রাজিব ওরফে আসিফ (২১) ও মো. সানি (২৬)। গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহৃত দেশিয় অস্ত্রসহ ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

শনিবার ৪ মার্চ দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

ঘটনার বর্ণনা দিয়ে তিনি বলেন, গত ১২ ফেব্রুয়ারি রিসাত পরিবহনের একটি বাস যাত্রীসহ খুলনার সোনাডাঙ্গা থেকে ছেড়ে সুপারভাইজার-হেলপারসহ বিকেলে গাজীপুরের শিববাড়ী পৌঁছায়। সেখান থেকে পরের ট্রিপের জন্য গাজীপুর থেকে নবীনগর যায়। নবীনগর বাস কাউন্টারে পর্যাপ্ত যাত্রী না থাকায় বাসটি রাজধানীর দারুসসালাম থানাধীন পর্বত সিনেমা হলের ডানপাশে রাস্তার উপরে রেখে বাসের চালক-হেলপার-সুপারভাইজার ভেতর থেকে দরজা লক করে বাসের পেছনের ছিটে ঘুমিয়ে পড়ে।

গত ১৩ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টায় ৮/১০ জনের একটি ডাকাত দল গাড়ির ভেতরে প্রবেশ করে ওই স্থানে কেন গাড়ি পার্কিং করেছে তার কারণ জানতে চায়।

ডাকাতদের কথার ভাব-গতিতে বাসের চালক-হেলপার-সুপারভাইজার মেনে নিলে ডাকাতদল খোলস ছেড়ে বেরিয়ে আসে। তখন ডাকাত দলের নেতা গ্রেপ্তার শান্তর নেতৃত্বে তার সহযোগী গ্রেপ্তার সুমন-মনির বাসের চালক-হেলপার-সুপারভাইজারের কাছে মানিব্যাগ-মোবাইল ফোন চায়।

পুলিশের টেবিলে বিভিন্ন ধারালো অস্ত্র ও মোবাইল ফোন রাখা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ বাসের চালক-হেলপার-সুপারভাইজারের কাছে মানিব্যাগ-মোবাইল ফোন দিতে অস্বীকৃতি জানালে তাদের রড-হুইলরেঞ্জ-পাইপ দিয়ে উপর্যুপরি মারধর করে মোবাইল ফোন ও টাকা ছিনিয়ে নেয় এবং চালক-হেলপার-সুপারভাইজারের চোখ ও হাত কাপড় দিয়ে বেঁধে পেছনের সিটে ফেলে রাখে।

ডিবি প্রধান বলেন, ডাকাতদের দলনেতা গ্রেপ্তার শান্ত গাড়ি চালিয়ে কিছুদূর এসে ডাকাত দলের অন্য সদস্য ইমরানকে গাড়ি চালাতে বলে। পরে ডাকাত দলের কয়েকজন নিজেরাই যাত্রী-হেলপার-সুপারভাইজার সেজে গাবতলী-আসাদগেট-নিউমার্কেট-আজিমপুর-যাত্রাবাড়ী-কাচপুর হয়ে একইপথে এসে আমিনবাজার-সাভার-চন্দ্রা’র বিভিন্ন স্থান থেকে একজন একজন করে লোক তুলে মারধর করে তাদের সর্বস্ব ছিনিয়ে নেয়।

পরে তাদের চোখ ও পিছমোড়া করে হাত বেঁধে বাসের পেছনে ফেলে রাখে। ডাকাতদল সারারাত ধরে ডাকাতি করে ভোর সাড়ে ৬টা থেকে ৭টার দিকে আহত যাত্রীসহ বাসটি সাভারের কবিরপুরে রাস্তার পাশে ফেলে চলে যায়।

হারুন অর রশীদ আরও বলেন, এরই পরিপ্রেক্ষিতে গোয়েন্দা গুলশান বিভাগের ক্যান্টনমেন্ট জোনাল টিম ছায়াতদন্ত শুরু করে ঘটনাস্থল পরিদর্শন, মামলার বাদীসহ অন্য ভিকটিমের বক্তব্য পর্যালোচনা ও তথ্য-প্রযুক্তির সহায়তায় ডাকাত দলটিকে শনাক্ত করতে সক্ষম হয়। পরে গতকাল শুক্রবার অভিযান চালিয়ে রাজধানীর মিরপুর-গাবতলী, সাভারের গেন্ডা-রাজপুরে অভিযান চালিয়ে ডাকাতির সঙ্গে সম্পৃক্ত ৬ জনকে গ্রেপ্তার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা জানায়, তারা আন্তঃজেলা ডাকাত চক্রের সক্রিয় সদস্য। তারা পরস্পরের যোগসাজসে যাত্রী সেজে বাসে উঠে বাসের চালক-হেলপারকে জিম্মি করে বাসের মধ্যে ডাকাতি করে।

বাংলাদেশ পুলিশ প্রেস কনফারেন্সে কর্মকর্তারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নিজেরাই যাত্রী-হেলপার-সুপারভাইজার সেজে বিভিন্ন স্থান থেক একজন একজন করে লোক তুলে মারধর করে তাদের সর্বস্ব ছিনিয়ে নেয়।

গ্রেপ্তারদের বিরুদ্ধে দারুসসালাম থানায় একটি ডাকাতি মামলা করা হয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে ডিএমপিসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতি, অস্ত্র-মাদক মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীম, ক্যান্টনমেন্ট জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এস. এম রেজাউল হক ।

Tags: ডিবিবাসে ডাকাতি
Previous Post

সিলেট শহীদ মিনার ভাড়ার সিদ্ধান্তের প্রতিবাদ উদীচীর

Next Post

যৌন নিপীড়ন: জাবির সেই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইউজিসির চিঠি

Next Post
একজন যুবক প্রকৃতির মাঝে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

যৌন নিপীড়ন: জাবির সেই শিক্ষকের বিরুদ্ধে পদক্ষেপ নিতে ইউজিসির চিঠি

নওয়াজের স্ত্রী-সন্তানকে বাড়ি ছাড়া করেছেন নওয়াজ, অভিনেতার ভিন্ন কথা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্ত্রী-সন্তানকে বাড়ি ছাড়া করেছেন নওয়াজ, অভিনেতার ভিন্ন কথা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT