চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরিয়াল কিলারের নামে স্টেডিয়ামের গ্যালারি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:34 অপরাহ্ন 05, আগস্ট 2022
in ফুটবল, স্পোর্টস
A A
স্টেডিয়ামে দর্শকরা বসে আছেন, আলো জ্বলে উঠেছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক খেলোয়াড় ও বিখ্যাত ব্যক্তিবর্গের নামে স্টেডিয়ামের বিশেষ স্ট্যান্ড নামকরণের নজির বিশ্বের সব দেশেই আছে। স্ট্যান্ড-কাণ্ডে এবার অন্যরকম এক ঘটনার জেরে বিতর্কের জন্ম দিয়েছে ইংল্যান্ডের একটি ফুটবল ক্লাব। সাউথ এন্ড ইউনাইটেড নামের ক্লাবটি একজন সিরিয়াল কিলার তথা পেশাদার খুনির নামেই যে স্টেডিয়ামের স্ট্যান্ড নামকরণ করে বসেছিল।

সাউথ এন্ড ইউনাইটেড ইংল্যান্ডের একটি পঞ্চম স্তরের ফুটবল ক্লাব। সম্প্রতি দলটি গিলবার্ট এবং রোজ এস্টেট এজেন্টদের সাথে একটি স্পন্সরশিপ চুক্তি করেছিল। যে চুক্তির অংশ হিসেবে হোম ভেন্যুর পশ্চিম অংশের নাম ‘গিলবার্ট এবং রোজ ওয়েস্ট এন্ড’ রাখে ক্লাবটি।

এমন সিদ্ধান্তে ক্ষেপে যান ক্লাবটির ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদে ঝড় তোলেন। কারণ স্ট্যান্ডের নামে থাকা রোজ ওয়েস্ট একজন সিরিয়াল কিলার হিসেবে পরিচিত। ১৯৬০-এর দশক থেকে শুরু করে ২০ বছরের মতো গ্লচেস্টারে নিজের বাড়িতে একাধিক হত্যাকাণ্ড ঘটিয়েছেন এই নারী।

ন্যাক্কারজনক এসব হত্যাকাণ্ড ঘটাতে রোজকে সহযোগিতা করেছেন স্বামী ফ্রেড। ১৯৯৫ সালে ১০টি খুনের ঘটনায় দোষী সাব্যস্ত হয়ে এখন পর্যন্ত কারাগারে বন্দী আছেন রোজ। জেলের ভেতরে আত্মহত্যা করে সেবছরই মারা যান তার স্বামী ফ্রেড।

ভক্তদের প্রতিবাদের মুখে অবশ্য স্ট্যান্ডের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সাউথ এন্ড ক্লাবটি। খুব দ্রুতই নাম পরিবর্তন করে ‘গিলবার্ট এবং স্পন্সর্ড ওয়েস্ট স্ট্যান্ড’ করার প্রতিশ্রুতি দিয়েছেন ক্লাবের চেয়ারম্যান রন মার্টিন।

‘আমার ধারণা, আমাদের বাণিজ্যিক বিভাগের লোকেরা সেই ট্র্যাজেডির সময় জন্মগ্রহণ করেননি এবং সে কারণেই ঘটনাটি ঘটেছে। ব্যাপারটি দুর্ভাগ্যজনক, এটা ক্লাবের জন্য মোটেই ভালো নয়। এমন ঘটনার জন্য আমি সকলের কাছে ক্ষমা প্রার্থনা করছি। আমি বিব্রত এবং এটি সত্যিই হতাশাজনক।’

‘সত্যি বলতে, এই দায়িত্বটা সিনিয়র ম্যানেজমেন্টের নেয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি। বরং এটি গতকাল রাতে আমার নজরে আসে। আমরা স্ট্যান্ডটির নাম পরিবর্তন করে ‘গিলবার্ট এবং স্পন্সর্ড ওয়েস্ট স্ট্যান্ড’ রাখতে চলেছি। এটা নিয়ে দলের সিইও টম লরেন্সের সাথে কথা হয়েছে এবং আমরা অবশ্যই নামটি পরিবর্তন করবো।’

Tags: লিড স্পোর্টস
Previous Post

নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন দীপিকা!

Next Post

রবীন্দ্র প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

Next Post
রবীন্দ্রনাথ ঠাকুরের কালো-সাদা ছবি, বাংলা সাহিত্য ও সংস্কৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্র প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

বুদ্ধিজীবী স্মরণে মানববন্ধন, বাংলাদেশ, ইতিহাস, স্মৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিখোঁজ-বধ্যভূমিতে মারা যাওয়াই শহীদ বুদ্ধিজীবীর মাপকাঠি না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT