চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রবীন্দ্র প্রয়াণ দিবসে চ্যানেল আইয়ে যতো আয়োজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:44 অপরাহ্ন 05, আগস্ট 2022
in বিনোদন
A A
রবীন্দ্রনাথ ঠাকুরের কালো-সাদা ছবি, বাংলা সাহিত্য ও সংস্কৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস শনিবার (৬ আগস্ট)। তিনি ১৯৪১ সালের এই দিনে মৃত্যু বরণ করেন। একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সংগীতজ্ঞ, প্রাবন্ধিক, দার্শনিক, ভাষাবিদ, চিত্রশিল্পী-গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিনে চ্যানেল আইতে রয়েছে বিশেষ আয়োজন।

এদিন সকাল ৭টা ৩০ মিনিটে প্রচার হবে ‘গান দিয়ে শুরু’ এর বিশেষ পর্ব। অংশ নিবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, লিলি ইসলাম, অনিমা রায়সহ সুরের ধারার শিল্পীরা।

সকাল ৯টা ৪৫ মিনিটে দেখানো হবে ‘তৃতীয় মাত্রা’র বিশেষ পর্ব। এ পর্বটি উপস্থাপনা করেছেন ফরিদুর রেজা সাগর। দীর্ঘ এক বছর পর কোনো অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি।

সকাল ১১টা ৫ মিনিটে স্টুডিও থেকে সরাসরি প্রচার হবে রাশেদা রওনক খানের উপস্থাপনায় সরাসরি রবীন্দ্রনাথ। এ আয়োজনে থাকছে রবীন্দ্রনাথের গান, কবিতা থেকে আবৃত্তি এবং রবীন্দ্র বিষয়ক আলোচনা।

দুপুর ৩টা ৫ মিনিটে প্রচার হবে রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে শাকিব খান এবং পূর্ণিমা অভিনীত ছবি ‘সুভা’। চাষী নজরুল ইসলাম নির্মিত ছবিটির প্রযোজক ইমপ্রেস টেলিফিল্ম লি.।

সন্ধ্যা ৬ টায় রয়েছে কেকা ফেরদৌসীর উপস্থাপনায় ও পরিচালনায় ‘দেশ-বিদেশে রান্না’র বিশেষ পর্ব। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে প্রচার হবে আকা রেজা গালিবের পরিচালনায় রবীন্দ্র চিত্রকলা নিয়ে বিশেষ অনুষ্ঠান ‘চিত্রকলায় রবীন্দ্রনাথ’।

রাত ৭টা ৫০ মিনিটে প্রচার হবে রেজওয়ানা চৌধুরী বন্যার পরিবেশনায় এবং রেহনুমা কামাল আহমেদের উপস্থাপনায় সম্পূর্ণ আমেরিকায় চিত্রায়িত রবীন্দ্র সংগীতের বিশেষ অনুষ্ঠান। পরিচালনা করেছেন গোলাম সারওয়ার হারুন।

রাত ৮টা ৩০ মিনিটে প্রচার হবে চ্যানেলআই-এর নিয়মিত আয়োজন মেট্রোসেম ‘টু দ্য পয়েন্ট’-এর বিশেষ পর্ব। রাত ৯টা ৩৫ মিনিটে রয়েছে শাইখ সিরাজের পরিকল্পনা, উপস্থাপনা ও পরিচালনায় হৃদয়ে মাটি ও মানুষ-এর বিশেষ আয়োজন ‘গণমানুষের রবীন্দ্রনাথ’।

রাত ১০টা ১০ মিনিটে প্রচার হবে ইফতেখার মুনিমের পরিচালনায় বিশেষ অনুষ্ঠান ‘স্বকণ্ঠে রবীন্দ্রনাথ’। রাত ১০টা ১৮ মিনিটে দেখবেন শাহরিয়ার নাজিম জয়ের উপস্থাপনায় ‘৩০০ সেকেন্ড-এর বিশেষ পর্ব’।

রাত ১১টা ৩০ মিনিটে প্রচার হবে মুকিত মজুমদার বাবুর পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় বিশেষ অনুষ্ঠান ‘তুমি রবে নীরবে’।

Tags: ইমপ্রেস টেলিফিল্মগানচ্যানেল আইপূর্ণিমাফরিদুর রেজা সাগরমুকিত মজুমদার বাবুরবীন্দ্রনাথলিড বিনোদনশাইখ সিরাজশাকিব খানসিনেমা
Previous Post

সিরিয়াল কিলারের নামে স্টেডিয়ামের গ্যালারি

Next Post

‘নিখোঁজ-বধ্যভূমিতে মারা যাওয়াই শহীদ বুদ্ধিজীবীর মাপকাঠি না’

Next Post
বুদ্ধিজীবী স্মরণে মানববন্ধন, বাংলাদেশ, ইতিহাস, স্মৃতি. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিখোঁজ-বধ্যভূমিতে মারা যাওয়াই শহীদ বুদ্ধিজীবীর মাপকাঠি না’

ক্রিকেট খেলোয়াড় ব্যাট দিয়ে বল মারার চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

তিন ক্যাচ ফেলে অস্বস্তিতে তামিম বাহিনী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT