চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল বাইত: ঝিনুক সাদৃশ্যে বেদুইন ইতিহাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:08 অপরাহ্ন 16, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
ঝিনুকের মতো দেখতে আধুনিক স্টেডিয়াম ভবন, আকাশের নিচে আলো জ্বলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

উঠছে ফুটবল মহাযজ্ঞের পর্দা। ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, মাসব্যাপী ফিফা বিশ্বকাপ আয়োজনে কোথাও ঘাটতি রাখছে না স্বাগতিক কাতার। সোনালি ট্রফি সামনে রেখে আটটি ভেন্যুতে লড়বে ৩২ দল। বৈশ্বিক আসরটিতে সমর্থন, দল, প্রিয় খেলোয়াড়কে সাহস জোগাতে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণ করছে লাখো ফুটবলপ্রেমী।

কোথায় কোথায় হবে হাসি-কান্না, রোমাঞ্চ-উন্মাদনার মঞ্চায়ন, কোথায় উচ্ছ্বাস সবুজ গালিচা পেরিয়ে আছড়ে পড়বে গ্যালারিতে। সেসবের পরিচিতিতে এপর্বে থাকছে ফিফা বিশ্বকাপের অন্যতম ভেন্যু আল খরের ‘আল বায়াত স্টেডিয়াম’র কথা।

কাতার ও উপসাগরীয় অঞ্চলের যাযাবর বেদুইনরা যে ধরনের তাঁবু তৈরি করত, তাকে বলা হত ‘বায়াত আল শা’ অর্থাৎ চুল দ্বারা তৈরি ঘর। মরুভূমির দিনের গরম আর রাতের ঠাণ্ডা থেকে বাঁচতে বিশেষভাবে গড়া হতো এসব তাঁবু। আল খোরের স্টেডিয়ামটি কাতারের সেই ঐতিহ্যকে প্রতিনিধিত্ব করে।

পরিবেশবান্ধব ভেন্যুটি নির্মাণ শুরু হয় ২০১৫ সালে। বিশেষভাবে সংস্কার করা হয়েছে ফিফা বিশ্বকাপের উন্মাদনা সামনে রেখে। ঝিনুকের আকৃতিতে গড়া স্টেডিয়ামটিতে উদ্বোধনী ম্যাচসহ বসবে পাঁচটি গ্রুপপর্বের ম্যাচ। শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনালের একটি করে ম্যাচও আয়োজিত হবে।

ঢাকা স্টেডিয়ামে খেলার জন্য প্রস্তুত ফুটবল মাঠ ও দর্শক আসন।. Channel i News - চ্যানেল আই নিউজ

স্টেডিয়ামটিতে ৬০ হাজার দর্শক একসাথে উপভোগ করতে পারবে ম্যাচ। অতীত, বর্তমানকে সম্মান করে এবং কাতারের ভবিষ্যৎ মাথায় রেখে সাজানো ভেন্যুটিতে রয়েছে বিশেষ কক্ষ, যেখানকার বেলকনি থেকে সরাসরি উপভোগ করা যাবে খেলা। আছে গাড়ি পার্কিংয়ের দারুণ ব্যবস্থা। মাঠে যাওয়ার যাতায়াতের পথেও সর্বোচ্চ সুবিধা করে রাখছে তেল নির্ভর ধনী দেশটি।

দৃষ্টিনন্দন ও সুবিধা সম্বলিত আল বাইত বিশ্বকাপ শেষে আবারও সংস্কারের ভেতর দিয়ে যাবে। তখন ৬০ হাজার থেকে ধারণ ক্ষমতা কমিয়ে ৩২ হাজারে নামিয়ে আনবে কর্তৃপক্ষ। ২০২১ সালে উদ্বোধন করা হয়েছে বিশেষ নকশার স্টেডিয়ামটি। আল বাইত নিজেকে আলাদা করেছে আকৃতি ও ছাদ বিশিষ্ট থাকার কারণে।

আল খোর এলাকার স্টেডিয়ামটি বানিয়েছে সালিনি ও কিমোলাই নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২০ সালের জানুয়ারিতে, পরিবেশ বান্ধব নকশা, নির্মাণ ব্যবস্থাপনা ও শক্তির কার্যক্ষমতা কারণে স্থায়িত্ব সনদ লাভ করে স্টেডিয়ামটি।

Tags: আল বায়াত স্টেডিয়ামকাতার বিশ্বকাপ-2022বেদুইনমরুভূমিসেমিলিড ফিফা বিশ্বকাপস্টেডিয়াম
Previous Post

বিশ্বকাপের আগে অনুশীলনে ব্যস্ত সাউথ কোরিয়া

Next Post

করোনায় একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৫

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ কেন্দ্রে মানুষজনের ভিড়, স্বাস্থ্যবিধি মানা হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

করোনায় একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৫

আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল ম্যাচের জন্য প্রস্তুত স্টেডিয়াম. Channel i News - চ্যানেল আই নিউজ

আল রাইয়ান: কাতারকে সমৃদ্ধশালী করা বাদশাহর সম্মানে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT