চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আল রাইয়ান: কাতারকে সমৃদ্ধশালী করা বাদশাহর সম্মানে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:21 অপরাহ্ন 16, নভেম্বর 2022
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা বনাম ব্রাজিল ফুটবল ম্যাচের জন্য প্রস্তুত স্টেডিয়াম. Channel i News - চ্যানেল আই নিউজ

উঠছে ফুটবল মহাযজ্ঞের পর্দা। ২০ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর, মাসব্যাপী ফিফা বিশ্বকাপ আয়োজনে কোথাও ঘাটতি রাখছে না স্বাগতিক কাতার। সোনালি ট্রফি সামনে রেখে আটটি ভেন্যুতে লড়বে ৩২ দল। বৈশ্বিক আসরটিতে সমর্থন, দল, প্রিয় খেলোয়াড়কে সাহস জোগাতে মধ্যপ্রাচ্যের দেশটিতে ভ্রমণ করছে লাখো ফুটবলপ্রেমী।

কোথায় কোথায় হবে হাসি-কান্না, রোমাঞ্চ-উন্মাদনার মঞ্চায়ন, কোথায় উচ্ছ্বাস সবুজ গালিচা পেরিয়ে আছড়ে পড়বে গ্যালারিতে। সেসবের পরিচিতিতে এপর্বে থাকছে ফিফা বিশ্বকাপের অন্যতম ভেন্যু আল রাইয়ানের ‘আহমাদ বিন আলী স্টেডিয়াম’র কথা।

১৯৬০-৭২ সাল পর্যন্ত কাতারের বাদশাহ ছিলেন আহমাদ বিন আলী আল থানি। তেলসমৃদ্ধ ধনী যে কাতারকে আজ দেখা যাচ্ছে, তা অনেকটা থানির হাত ধরেই গড়ে উঠেছিল। তার শাসনামলে বেশকিছু নতুন তেলক্ষেত্র আবিষ্কার হয় এবং সেসময় দেশটির আর্থিক অবস্থার আমূল পরিবর্তন আসে। ১৯৭৭ সালে লন্ডনে প্রয়াত হওয়া আমিরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসার বহিঃপ্রকাশে এই স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে।

কাতার বিশ্বকাপের ভেন্যু হিসেবে ছাড়পত্র পাওয়া স্টেডিয়ামটি পুরোপুরি নতুন করে গড়া নয়। ২০০৩ সাল থেকে এটি স্থানীয় ক্লাব আল রাইয়ানের হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হচ্ছে। বিভিন্ন সময়ে এখানে বড় ধরনের ম্যাচও বসে। ২০১৫ সালে এটিকে ধ্বংস করে দেয়া হয়। আল রাইয়ান নাম বদলে স্টেডিয়ামের নাম করা হয় সফল আমীরের নামে।

নতুন স্টেডিয়াম বানাতে আগের স্থাপনাটির প্রায় নব্বই ভাগ পুনঃব্যবহার করা হয়। ২১,২৮২ দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামটি বাড়িয়ে নেয়া হয় ৪৪,৭৪০ আসনে। বিশ্বকাপের পর সেটি আবারও অর্ধেকে নামিয়ে আনা হবে। ২০২০ সালে আমির কাপ ফাইনালের পর দেশটির জাতীয় দিবসে উন্মোচিত হয় আহমাদ বিন আলী স্টেডিয়াম।

বিশ্বকাপের অন্যতম ভেন্যুটি ছয়টি গ্রুপ পর্বের ম্যাচ ও একটি শেষ ষোলোর ম্যাচ আয়োজন করবে। আসরের এফ গ্রুপের ক্রোয়েশিয়া-বেলজিয়াম ও ইংল্যান্ড-ওয়েলসের ম্যাচও আয়োজন করবে মরুভূমির আদলে গড়া মাঠটি। ২০২০ সালে ফিফা ক্লাব বিশ্বকাপের অন্যতম ভেন্যুও ছিল এই মাঠ।

রাজধানীর মধ্যভাগ থেকে ২০ কিলোমিটার পশ্চিমে আল রাইয়ানে স্টেডিয়ামটি অবস্থিত। এর নকশা ও আশেপাশের ভবনগুলোতে স্থানীয় সংস্কৃতি এবং ঐতিহ্যের দিকগুলো অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছে। মরুভূমির বালির টিলা ও ইসলামিক স্থাপত্য দ্বারাও অনুপ্রাণিত আহমাদ বিন আলী স্টেডিয়াম।

Tags: আল রাইয়ানআহমাদ বিন আলী স্টেডিয়ামকাতার বিশ্বকাপ-2022ফিফা বিশ্বকাপ ক্রোয়েশিয়ালিড ফিফা বিশ্বকাপস্টেডিয়াম
Previous Post

করোনায় একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩৫

Next Post

দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নেওয়া যায় না: কৃষিমন্ত্রী

Next Post
কৃষিমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নেওয়া যায় না: কৃষিমন্ত্রী

ওবায়দুল কাদের বিএনপি নিয়ে মন্তব্য করছেন, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না: ওবায়দুল কাদের

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT