চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো রাষ্ট্রদূতের নাক গলানো মেনে নেওয়া যায় না: কৃষিমন্ত্রী

গোলাম মোস্তফা by গোলাম মোস্তফা
6:37 অপরাহ্ন 16, নভেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, মেহেরপুর, রাজনীতি
A A
কৃষিমন্ত্রী ও অন্যান্য কর্মকর্তারা সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের নির্বাচন নিয়ে বিদেশী রাষ্ট্রদূতদের আচরণ প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেছেন, বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় নিয়ে জাপান কেন, কোন রাষ্ট্রদূতের নাক গলানো আমরা কখনোই মেনে নিতে পারি না। তাদেরকে আবারও সর্তক করা হবে।

তিনি বলেন, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। একটি রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এদেশকে স্বাধীন করেছি। ফলে কারও কাছে পদানত হওয়ার প্রশ্নই আসে না। দেশের আত্মমর্যাদা রক্ষায় আমরা কাউকে ছাড় দেব না।

বুধবার মেহেরপুরের মুজিবনগর স্মৃতিসৌধে পুস্পমাল্য অর্পন করেন কৃষিমন্ত্রী। এসময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

মন্ত্রী বলেন, সংবিধানের আর্টিকেল ১২৬ এ সুস্পষ্ট বলা আছে নির্বাচন পরিচালনা করবে নির্বাচন কমিশন। জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্বাচন শান্তিপূর্ণ করবেন। বিএনপিও নির্বাচনে আসবে। বিএনপি এর আগেও নির্বাচন বন্ধ করা নিয়ে অনেক সহিংসতা করেছে। এবারও সেই সহিংসতার পথ বেছে নিলে, তা রাজনৈতিকভাবেই মোকাবিলা করা হবে। বিএনপিকে নির্বাচনে আসতেই হবে।

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, সার, জ্বালানী তৈল ও আমদানী খাতে সরকারকে প্রচুর পরিমাণের ডলার র্ভতুকী দেয়া লাগছে। ফলে দেশে ডলার সঙ্কট আছে সত্যি। তারপরও দেশে খাদ্য সঙ্কট হবে না। খাদ্য মজুদ রয়েছে পর্যাপ্ত।

তিনি বলেন, আমন ধানের সরকারী দর নিয়ে কৃষকের অসন্তুষ্টি এবং ধানে লোকসান বিষয়ে মন্ত্রী বলেন- আমনে কৃষকের উৎপাদন খরচ কম। তাই ২৮ টাকা দর ঠিকই আছে। বাজারে চালের দর চড়া। ফলে আমন ধানে কৃষকের এবার লোকসান হবে না।

Tags: ডলার সঙ্কটসার
Previous Post

আল রাইয়ান: কাতারকে সমৃদ্ধশালী করা বাদশাহর সম্মানে

Next Post

বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না: ওবায়দুল কাদের

Next Post
ওবায়দুল কাদের বিএনপি নিয়ে মন্তব্য করছেন, রাজনৈতিক আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপিকে আর আগুন নিয়ে খেলতে দেয়া হবে না: ওবায়দুল কাদের

বিশ্বকাপের ফুটবল দল ও বাংলাদেশ সময়সূচির ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

এক নজরে বিশ্বকাপের দল, বাংলাদেশের ঘড়িতে সময়-সূচি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT