চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লিনিকের বিল পরিশোধ করতে নবজাতককে বিক্রি

শ্যামল ভৌমিক by শ্যামল ভৌমিক
12:37 অপরাহ্ন 04, এপ্রিল 2024
in - সেমি লিড, কুড়িগ্রাম, জনপদ
A A
নবজাতককে বিক্রি করে ক্লিনিকে বিল পরিশোধের অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

কুড়িগ্রামের উলিপুরে ১টি ক্লিনিকের সিজার ও ওষুধের বিল পরিশোধ করতে না পারায়, টাকার বিনিময়ে নবজাত সন্তানকে বিক্রি করেছেন একজন মা।

গতকাল ৩ এপ্রিল বুধবার এই ঘটনা ঘটে। পরে খবর পেয়ে মাত্র ২ ঘণ্টার মধ্যে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার নাজিম খান ইউনিয়ন থেকে ওই শিশুকে উদ্ধার করে তার পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে উলিপুর থানা পুলিশ।

পুলিশ জানিয়েছে, উলিপুর উপজেলার মনারকুটি গ্রামের গোলাম হোসেনের স্ত্রী শিরিনা আক্তার সিজারের মাধ্যমে গত ২৩ মার্চ একটি পুত্র সন্তানের জন্ম দেন।  স্বামী খোঁজ না নেওয়ায় বাধ্য হয়ে সিজারের টাকা পরিশোধের জন্য তার একমাত্র নবজাতক সন্তানকে গত ২৬ মার্চ অজ্ঞাত স্থানে বিক্রি করে দেওয়ার কথাবার্তা চূড়ান্ত করেন ওই নবজাতকের মা।

পরে বিষয়টি নবজাতকের বাবা হাবিবুর রহমান জানতে পেরে বুধবার দুপুরের দিকে নবজাতক সন্তানকে ফিরে পেতে উলিপুর থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের ভিত্তিতে তাৎক্ষনিকভাবে উলিপুর থানা পুলিশের একটি টিম দ্রুত গোপন সংবাদ সংগ্রহ করে জানতে পারে, রাজারহাট উপজেলার নাজিমখান ইউনিয়নের রামশিং মুন্সিপাড়া এলাকার পারভিন আক্তার (৩০) তার ভাগনি নিঃসন্তান মোছা. সেলিনা বেগম দম্পত্তির কাছে ১ লক্ষ টাকায় নবজাতকে বিক্রি করেছেন।

পরে নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধি সার্ভিস ডেস্কের মাধ্যমে মাত্র ২ ঘণ্টার মধ্যে নবজাতকে উদ্ধার করে তার প্রকৃত জন্মদাতা পিতা মাতার কাছে নবজাতক সন্তানকে ফিরিয়ে দেয় পুলিশ।

উলিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্তুজা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শিশুটিকে উদ্ধার করার পর তার মা পারভিন বেগম কান্নায় ভেঙ্গে পড়েন। অন্যদিকে সন্তানকে ফিরে পেয়ে দারুণ আনন্দিত শিশুর বাবাসহ আত্মীয় স্বজনরা। এছাড়াও তাদের স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘ দিনের বিবাদের, মিমাংসা করা হয়েছে।

Tags: সন্তান বিক্রি
Previous Post

বানসালির ‘হীরামান্ডি’র গানে মুজরায় বুঁদ করলেন সোনাক্ষী

Next Post

ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে ডিএমপি

Next Post
ঢাকায় পুলিশ কর্মকর্তাদের বৈঠক চলাকালে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে ডিএমপি

Close-up of a woman's face with clear skin and brown eyes. Channel i News - চ্যানেল আই নিউজ

ধর্ষণের দায়ে শিক্ষকতা থেকে আজীবন নিষিদ্ধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT