চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বানসালির ‘হীরামান্ডি’র গানে মুজরায় বুঁদ করলেন সোনাক্ষী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:20 অপরাহ্ন 04, এপ্রিল 2024
in বিনোদন
A A
বিয়ের অনুষ্ঠানে নারীর নাচ ও পারিবারিক আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ঐতিহাসিক প্রেক্ষাপটের সিনেমায় নির্মাতা বানসালির জুড়ি মেলা ভার। বড় পর্দায় তিনি তুলে এনেছেন ভারতীয় ইতিহাসের বহু আকর্ষণীয় গল্প-ঘটনা। তবে এবার প্রেক্ষাগৃহে নয়, ওয়েব সিরিজ ‘হীরামান্ডি’ নিয়ে আসছেন তিনি। প্রকাশ্যে এল ‘হীরামান্ডি’র দ্বিতীয় গান ‘তিলাসমি বাহে।’

সিকুইনের শাড়িতে জড়ানো সোনাক্ষীকে একটি মেহফিলের মাঝে বসে থাকতে দেখা গেছে, যেখানে উপস্থিত ছিলেন সব ধনী ব্যক্তিরা। তার রূপ ও নাচের মুদ্রায় বুঁদ সকলে।

গানটি গেয়েছেন শর্মিষ্ঠা চ্যাটার্জি। লিখেছেন এ এম তুরাজ। নৃত্য পরিচালনা করেছেন ক্রুতি মহেশ।

বানসালি সম্প্রতি এক সাক্ষাতকারে বলেছেন, ‘দর্শকের কেমন লাগে তা জানতে আগ্রহী আমি। তিলাসমি বাহে সাধারণ মুজরা নয়, যেমনটা আমরা লতাজি এবং আশাজির গান দেখে বড় হয়েছি। আমাদের সিনেমার মুজরাটি দুঃখেরও নয় এবং আবেদনেরও নয়। আমরা সেই ধারণা ভেঙ্গে দিতে চেয়েছি, মুজরাকে নতুন প্রজন্মের কাছে আনন্দের করে তুলে ধরতে চেয়েছি।’

এই সিরিজে সোনাক্ষী সিনহা ছাড়াও আছেন মনীষা কৈরালা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, রিচা চাড্ডা এবং সানজিদা শেখ।

‘হীরামান্ডি’র প্রেক্ষাপট ভারত স্বাধীনের আগের হীরা মান্ডি জেলার জাঁকজমকপূর্ণ ইতিহাস-সংস্কৃতির উপাখ্যান। যেখানে থাকছে প্রেম, প্রতারণা, উত্তরাধিকার ও রাজনীতি সবই। ১ মে নেটফ্লিক্সে মুক্তি পাবে ‘হীরামান্ডি’।

সূত্র: পিঙ্কভিলা

Tags: অদিতি রাও হায়দারিমনীষা কৈরালারিচা চাড্ডাশারমিন সেগালসোনাক্ষী সিনহাহীরামান্ডি
Previous Post

আইপিএলের মাঠে শাহরুখ যেভাবে জিতে নিলেন মন

Next Post

ক্লিনিকের বিল পরিশোধ করতে নবজাতককে বিক্রি

Next Post
নবজাতককে বিক্রি করে ক্লিনিকে বিল পরিশোধের অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্লিনিকের বিল পরিশোধ করতে নবজাতককে বিক্রি

ঢাকায় পুলিশ কর্মকর্তাদের বৈঠক চলাকালে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

ঢাকায় প্রবেশ ও বের হওয়ার পথ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ চেষ্টা করবে ডিএমপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT