চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাগদান সারলেন সেলেনা গোমেজ, পাত্র কে?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:04 অপরাহ্ন 12, ডিসেম্বর 2024
in বিনোদন
A A
সেলেনা গোমেজের বাগদান, আংটির ছবি ও প্রেমের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগদান সারলেন হলিউডের এ প্রজন্মের জনপ্রিয় গায়িকা সেলেনা গোমেজ। জাস্টিন বিবারের সঙ্গে সম্পর্ক ভাঙার পর তিনি প্রেম করছিলেন তরুণ মিউজিশিয়ান বেনি ব্লাঙ্কোর সঙ্গে। এবার তার সঙ্গেই ঘর বাঁধার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বাগদানের আংটির ছবি পোস্ট করে সেই ঘোষণা নিজেই দিয়েছেন সেলেনা। ক্যাপশনে লিখেছেন, ‘চিরকালের জন্য শুরু’। সেলেনা সেই পোস্টে বেশ কিছু ছবি দিয়েছেন। যেখানে তাকে বেনি ব্লাঙ্কোর সঙ্গে অন্তরঙ্গ দেখা গেছে। আছে আংটি পরার ছবিও।

এই যুগল ২০২৩ সালে প্রেম শুরু করেন। ২০২৪ সালের মে মাসে ব্লাঙ্কো জানিয়েছিলেন, তারা সংসার করার স্বপ্ন দেখছেন। ‘দ্য হাওয়ার্ড স্টার্ন শো’তে সেলেনাকে নিজের আত্মবিশ্বাসের প্রেরণা হিসেবে সম্মান জানান তিনি। সম্পর্ক নিয়ে বলেন, ‘সে আমার চারপাশে থাকলেই সব সুন্দর হয়ে যায়। আমরা পুরো দিনটা হাসি। সে আমাকে অনুপ্রাণিত করে। আমি কাজ থেকে বাসায় ফিরে ভাবি আমার দিন তার সংস্পর্শে ভালো গেছে।’

সেলেনাও সম্পর্কটা উপভোগ করেন। কোনো লুকোচুরিতে না গিয়ে সবসময় বেনির সঙ্গে প্রেমটা প্রকাশ্যে রাখার ব্যাপারে তিনি গত মাসেই কথা বলেন এক সাক্ষাৎকারে। তিনি বলেন, ‘আমি মনে করি, এটা আমার জীবনের সবচেয়ে নিরাপদ সম্পর্ক। আমি এই মানুষটির সঙ্গে আমার ভবিষ্যত দেখতে পাচ্ছি। তাকে নিয়ে লুুকোচুরির কিছু নেই। আর আমি মনে করি যখন প্রকাশিত থাকবেন তখন লোকজন আপনাকে নিয়ে আর সন্দেহগ্রহস্ত হবে না, অতিরিক্ত কৌতুহলী হবে না।’

বেনি ব্লাঙ্কো একজন খ্যাতনামা সংগীত প্রযোজক ও গায়ক। তিনি এড শিরান, চার্লি পুথ, উইজ খলিফা, বিটিএস, এমিনেম, জাস্টিন বিবার, হ্যালসি, ক্যাটি পেরি, রিহানাদের মতো শিল্পীদের সঙ্গে নিয়মিত কাজ করেছেন।

২০১৯ সালে গোমেজের জনপ্রিয় ‘সেইম ওল্ড লাভ’ ও ‘আই কান্ট গেট এনাফ’ গান দুটিতে একসঙ্গে কাজ করেছিলেন সেলেনা ও ব্ল্যাঙ্কো। সেখান থেকেই প্রেম। সেই প্রেম এবার বিয়েতে গড়াতে চলেছে। তবে কবে, কখন তারা বিয়ের আনুষ্ঠানিকতা সারবেন সে বিষয়ে কোনোকিছুই নিশ্চিত হওয়া যায়নি।- বিবিসি

Tags: প্রেমবাগদানবিয়েবেনি ব্লাঙ্কো
Previous Post

সামাজিক মাধ্যমে ওবায়দুল কাদেরের মৃত্যুর খবর, পরে যা জানা গেল

Next Post

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বাবার সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা

Next Post
সিরিয়ার বাবার সমাধিতে বিদ্রোহীদের আগুন দেওয়ার দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বাবার সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা

চট্টগ্রাম বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ভিড়, আধুনিক স্থাপনা ও আয়োজনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের থিমে সাজানো হবে এবারের বাণিজ্য মেলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT