চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের থিমে সাজানো হবে এবারের বাণিজ্য মেলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:13 অপরাহ্ন 12, ডিসেম্বর 2024
in - সেমি লিড, অর্থনীতি, বাংলাদেশ
A A
চট্টগ্রাম বাণিজ্য মেলায় দর্শনার্থীদের ভিড়, আধুনিক স্থাপনা ও আয়োজনে ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের থিমে সাজানো হবে এবারের বাণিজ্য মেলা। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে এ তথ্য জানা গেছে। এবার মেলার মূল আকর্ষণ প্রবেশ গেটে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের থিম থাকবে।

এ বিষয়ে ইপিবির সচিব ও বাণিজ্য মেলার পরিচালক বিবেক সরকার জানিয়েছেন: আগামী ১ জানুয়ারি থেকে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু হবে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সকাল ১০টায় মেলা প্রাঙ্গণে সশরীরে উপস্থিত থেকে মেলা উদ্বোধন করবেন বলে সম্মতি দিয়েছেন।

‘‘প্রতিবছরই বাণিজ্য মেলায় নতুন কিছু সংযোজন করা হয়েছে। এবার আমরা গত জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার যে আত্মত্যাগ সেটা সামনে রেখে মেলা সাজাচ্ছি।’’

দেশীয় পণ্যের প্রচার, প্রসার, বিপণন, উৎপাদনে সহায়তার লক্ষ্যে বাণিজ্য মন্ত্রণালয় ও ইপিবির যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত এই মেলা হতো শেরেবাংলা নগরে। কোভিড মহামারির কারণে ২০২১ সালে মেলার আয়োজন করা সম্ভব হয়নি। এরপর মহামারির বিধিনিষেধের মধ্যে ২০২২ সালে প্রথমবার মেলার আয়োজন করা হয় পূর্বাচলে বিবিসিএফইসিতে।

২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা ২০২৫ শুরু হতে যাচ্ছে চতুর্থবারের মতো রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলের বাণিজ্য মেলা স্থায়ী ভবন বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে।

Tags: বাণিজ্য মেলা
Previous Post

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের বাবার সমাধিতে আগুন দিয়েছে বিদ্রোহীরা

Next Post

ফুরাচ্ছে দর্শকের অপেক্ষা, আসছে নুহাশের ’২ষ’

Next Post
নুহাশের ’২ষ’ এর শুটিং সেটে একজন অভিনেতা বা কলাকুশলী. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুরাচ্ছে দর্শকের অপেক্ষা, আসছে নুহাশের ’২ষ’

বাংলাদেশের শরতের শবা উৎসবের ছবি, ফুল ও প্রকৃতি উপভোগ করছে মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

২০ টাকায় আইস্ক্রিনে দেখা যাচ্ছে 'শরতের শবা'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT