চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘জিলাপির লোভে’ দ্রুত আউট হয়েছে পাকিস্তান

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:19 পূর্বাহ্ন 15, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিশ্বকাপ ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপে ভারতকে হারানোর স্বপ্ন এবারও ম্লান হয়েছে পাকিস্তানের। ম্যাচের আগে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যে তীব্র লড়াই আশা করা হলেও মাঠে ছিল না ছিটেফোঁটাও। একপেশে ম্যাচে শেষপর্যন্ত বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে নিজেদের অষ্টম জয় তুলেছে রোহিত শর্মার দল। অন্যদিকে পাকিস্তানের জয়ের সংখ্যাটা ‘শূন্য’ই রয়ে গেল।

ভারতের সাবেক ওপেনার বীরেন্দ্রর শেবাগের চোখে পাকিস্তানের পারফরম্যান্স ছিল ‘স্কুলবালকদের’ মতো। এমনকি বিকেলের নাস্তা খেতেই নাকি দ্রুত আউট হয়ে ড্রেসিংরুমে ফিরেছেন বাবর-রিজওয়ানরা।

সামাজিক যোগাযোগ মাধ্যমে শেবাগ লিখেছেন, ‘২ উইকেট হারিয়ে ১৫৫ রান তোলার পর পাকিস্তান দলের মনে পড়েছে, তাদের সন্ধ্যার নাশতার সময় হয়ে গেছে। নাশতার জিলাপি খেতে দ্রুত ১৯১ রানে অলআউট হয়ে গেছে। আর আমরা সবচেয়ে বড় গণতান্ত্রিক। তাই আমরা ২-২-২-২-২ উইকেট নিয়েছি।’

আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাকিস্তানকে ৭ উইকেট ও ১১৭ বল হাতে রেখে হারিয়েছে ভারত। দারুণ ফর্মে থাকা স্বাগতিকদের বিপক্ষে পাকিস্তানের পারফরম্যান্স ছিল হতাশার। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই নাস্তানাবুদ হয়েছে বাবর আজমের দল। ভারতের বোলাররা প্রত্যেকে ২টি করে উইকেট তুলেছেন।

৪৪ বর্ষী শেবাগ লিখেছেন, ‘মনে হচ্ছে বড় বড় ছেলেরা একদল স্কুলবালকের বিপক্ষে খেলছে। পাকিস্তানের চরম অধঃপতন। এটি পাকিস্তানের অবনতির প্রো-ম্যাক্স। পাকিস্তানিরা এটি পরিপূর্ণভাবে অর্জন করেছে। ফলাফলের জন্য ৭২ ওভারই যথেষ্ট ছিল এবং কী দারুণ জয়! রোহিত চিত্তাকর্ষক, বুমরাহ, কুলদীপ অসাধারণ এবং প্রশংসনীয় একটি জয়।’

Tags: ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানবাবরভারতরোহিতলিড স্পোর্টসশেবাগ
Previous Post

‘এটা আইসিসির কোনো ইভেন্ট মনে হয়নি’

Next Post

আদিবাসীদের স্বীকৃতি প্রশ্নে অস্ট্রেলিয়ার গণভোটে ‘না’ জয়ী

Next Post
অস্ট্রেলিয়ার গণভোটে ভোটদান প্রক্রিয়া দেখাচ্ছে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আদিবাসীদের স্বীকৃতি প্রশ্নে অস্ট্রেলিয়ার গণভোটে ‘না’ জয়ী

দুর্ঘটনায় ধ্বংসস্তূপে আগুন নিয়ন্ত্রণে আছেন ফায়ারফো. Channel i News - চ্যানেল আই নিউজ

ইসরায়েল-গাজার যুদ্ধ বিষয়ে জরুরি বৈঠকে বসছে ওআইসি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT