চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এটা আইসিসির কোনো ইভেন্ট মনে হয়নি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:07 পূর্বাহ্ন 15, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের কোচের প্রেস কনফারেন্স, সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে উপস্থিত ছিল লাখ পেরোনো দর্শক। ঘরের মাঠে হাতেগোনা কয়েকজনকে বাদ দিলে প্রায় সবই ছিল স্বাগতিক সমর্থক। এতে বেশ বিরক্ত পাকিস্তানের টিম ডিরেক্টর মিকি আর্থার। তার মতে, এটিকে আইসিসির কোনো ইভেন্ট মনে হচ্ছে না, বরং ভারতীয় ক্রিকেট বোর্ডের কোনো টুর্নামেন্ট বা দ্বিপাক্ষিক সিরিজ বলে মনে হয়েছে।

রাজনৈতিক কারণে ভারত-পাকিস্তানের দ্বন্দ্ব চিরায়ত। সেটি গড়িয়ে এসেছে খেলা বিষয়েও। দীর্ঘদিন ধরে বন্ধ দুদলের দ্বিপাক্ষিক সিরিজ। দেখা হয় কেবল বৈশ্বিক কোনো টুর্নামেন্টে। ওয়ানডে বিশ্বকাপের আগে আগে একই ফরম্যাটে হওয়া সবশেষ এশিয়া কাপে দুবার মুখোমুখি হয়েছে ভারত-পাকিস্তান।

বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচটির আগেও অনেক পাকিস্তানি সংবাদকর্মী ও দর্শকরা ভারতের ভিসা পায়নি। তাতে পাকিস্তানের সমর্থকদের বঞ্চিত করা হয়েছে বলেই মনে করছেন আর্থার।

‘নির্মম সত্যি কথা হল, এই ম্যাচটিকে কোনভাবেই আইসিসি ইভেন্ট বলে মনে হয়নি। দ্বিপাক্ষিক সিরিজের মতো মনে হয়েছে। মনে হচ্ছিল এটি বিসিসিআইয়ের কোনো ইভেন্ট। স্টেডিয়ামের মাইকে ‘দিল দিল পাকিস্তান’ খুব একটা শুনতে পাইনি। এসব ব্যাপার আসলে ম্যাচে অনেক প্রভাব ফেলে, তবে এসবকে কোনো অজুহাত হিসেবে দাঁড় করাতে চাই না।’

এই ম্যাচের আগে অল্প কয়েকজন পাকিস্তানি সাংবাদিক ভারতে যেতে পেরেছেন। আইসিসি আগেই বলেছে, তারা ভিসা সমস্যার সমাধান করার চেষ্টা করছে। বিষয়টি বিশ্বকাপের জন্য ঠিক কিনা, এমন প্রশ্নে আর্থার বলেছেন, ‘দেখুন, আসলে এসব নিয়ে আর কোনো মন্তব্য করতে চাই না। কোনো প্রকার জরিমানারও সম্মুখীন হতে চাই না।’

শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে টসে হেরে ব্যাটে নেমে ৪২.৫ ওভারে ১৯১ রানে অলআউট হয় পাকিস্তান। জবাবে ১১৭ বল ও ৭ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত।

Tags: আর্থারওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডপাকিস্তানবাবরভারতরোহিতলিড স্পোর্টস
Previous Post

স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কুপিয়ে হত্যা

Next Post

‘জিলাপির লোভে’ দ্রুত আউট হয়েছে পাকিস্তান

Next Post
বাংলাদেশের ক্রিকেট অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা বিশ্বকাপ ট্রফির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘জিলাপির লোভে’ দ্রুত আউট হয়েছে পাকিস্তান

অস্ট্রেলিয়ার গণভোটে ভোটদান প্রক্রিয়া দেখাচ্ছে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আদিবাসীদের স্বীকৃতি প্রশ্নে অস্ট্রেলিয়ার গণভোটে ‘না’ জয়ী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT