চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মমতা ব্যানার্জীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:02 অপরাহ্ন 04, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
মমতা ব্যানার্জীকে সমর্থকদের সঙ্গে প্রতিবাদে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ

মমতা ব্যানার্জী ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগে ইউএপিএ (অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন) অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। বাংলাদেশে একটি হত্যাকাণ্ড নিয়ে তার সাম্প্রতিক মন্তব্যকে কেন্দ্র করে এ মামলা করা হয়।

বৃহস্পতিবার (৪ জুন) বিবিসি নিউজ বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে শিলিগুড়ির আইনজীবী রিঙ্কি সিং বলেন, মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার সময় মমতা ব্যানার্জী দেশের সার্বভৌমত্ব, সংহতি ও নিরাপত্তা রক্ষার অঙ্গীকার করেছিলেন। কিন্তু তার সাম্প্রতিক বক্তব্য প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্কের অবনতি ঘটাতে পারে।

গত ২ মে এক বক্তব্যে মমতা ব্যানার্জী নাম উল্লেখ না করে বলেন, বাংলাদেশে কাকে দিয়ে খুন করিয়েছিলেন, আমি জানি। এ মন্তব্যের পর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা ও কৌতূহলের সৃষ্টি হয়।

একই বক্তব্যে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) প্রশংসা করে তিনি বলেন, বাংলাদেশ থেকে আসা একজন ‘বড় খুনিকে’ এসটিএফ গ্রেপ্তার করেছিল, যা নিয়ে বাংলাদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছিল। যদিও তিনি সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি, তবে সংশ্লিষ্ট ঘটনাপ্রবাহে তিনি বাংলাদেশের আলোচিত ব্যক্তি ওসমান হাদির প্রসঙ্গ তুলে থাকতে পারেন বলে ভারত ও বাংলাদেশের বিভিন্ন মহল মনে করছে।

মমতা ব্যানার্জী আরও দাবি করেন, ওই ঘটনার পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী তাকে ফোন করে বিষয়টি প্রকাশ না করার অনুরোধ জানিয়েছিলেন, কারণ এটি দেশের স্বার্থের সঙ্গে সংশ্লিষ্ট। এ বক্তব্যের তীব্র সমালোচনা করে রিঙ্কি সিং বলেন, ভারত প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়। এমনকি ওসমান হাদির পরিবার বা বাংলাদেশের সরকারও ওই হত্যাকাণ্ডের ঘটনায় ভারতের বিরুদ্ধে কোনো অভিযোগ তোলেনি। ফলে মমতার মন্তব্য দেশের নিরাপত্তা ও কূটনৈতিক সম্পর্কের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। তিনি আরও বলেন, এ ধরনের বক্তব্য বাংলাদেশে ভারতবিরোধী শক্তিকে সক্রিয় করতে পারে এবং সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ঝুঁকির মুখে ফেলতে পারে।

রিঙ্কি সিং জানান, সোমবার আদালত খুললে তিনি মমতা ব্যানার্জীর গ্রেপ্তারের আবেদন করবেন। এরই মধ্যে শিলিগুড়ি সাইবার থানায় তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, ইউএপিএ বা অবৈধ কার্যকলাপ প্রতিরোধ আইন ভারতের একটি কঠোর সন্ত্রাসবিরোধী আইন। এই আইনের অধীনে দায়ের হওয়া মামলায় জামিন পাওয়া তুলনামূলক কঠিন এবং অভিযোগের তদন্ত চলাকালে অভিযুক্তকে দীর্ঘ সময় হেফাজতে রাখা যেতে পারে।

Tags: এসটিএফমামলাস্পেশাল টাস্ক ফোর্সহত্যাকাণ্ড
Previous Post

দেশীয় পশুতেই শতভাগ কোরবানি, দেশে কোরবানি হয়েছে ৯৩ লাখ ৬৭ হাজার পশু

Next Post

২০০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

Next Post
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

শিশুর শরীরে হামের উপসর্গ দেখা যাচ্ছে, লাল দানা ও ফুসকুড়ি।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT