চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০০ টাকায় মাঠে বসে দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:04 অপরাহ্ন 04, জুন 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে ম্যাচগুলো গড়াবে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ওয়ানডে সিরিজের টিকেট বিক্রির আনুষ্ঠানিক ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সর্বনিম্ন ২০০ টাকায় মিরপুরে গ্যালারিতে বসে খেলা উপভোগ করতে পারবেন দর্শকরা।

বৃহস্পতিবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানায় বিসিবি। আজ থেকে অনলাইনে টিকেট ক্রয় করতে পারবেন। টিকেট পাওয়া যাবে নির্ধারিত ওয়েবসাইট www.gobcbticket.com.bd-তে।

ঢাকার শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের দর্শকদের জন্য গ্যালারির ধরন অনুযায়ী বিভিন্ন দাম নির্ধারণ করা হয়েছে। গ্র্যান্ড স্ট্যান্ডের (আপার ও লোয়ার) টিকেট ২,৫০০ টাকায় পাওয়া যাবে। আন্তর্জাতিক মানের অভিজ্ঞতার জন্য ইন্টারন্যাশনাল গ্যালারি (উত্তর ও দক্ষিণ) এবং ইন্টারন্যাশনাল লাউঞ্জের টিকেটের মূল্য রাখা হয়েছে ১,৫০০ টাকা।

এছাড়া ক্লাব হাউস (শহীদ মুশতাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড) ৬০০ টাকা, শহীদ আবু সাঈদ স্ট্যান্ড ও উত্তর গ্যালারি ৪০০ টাকা এবং সাধারণ পূর্ব গ্যালারির টিকেট পাওয়া যাবে মাত্র ২০০ টাকায়।

সফরকারী অজিদের বিপক্ষে বাংলাদেশের এই লড়াই শুরু হবে সাদা বলের ক্রিকেট দিয়ে। সূচি অনুযায়ী, মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৯ জুন প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে। একই ভেন্যুতে সিরিজের বাকি দুটি ম্যাচ হবে ১১ ও ১৪ জুন।

এরপর দুই দল চলে যাবে চট্টগ্রামে। বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ১৭, ১৯ ও ২১ জুন অনুষ্ঠিত হবে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ।

Tags: অস্ট্রেলিয়াটিকিটবাংলাদেশবিসিবিমিরপুরলিড স্পোর্টস
Previous Post

মমতা ব্যানার্জীর বিরুদ্ধে দেশদ্রোহিতার মামলা

Next Post

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

Next Post
শিশুর শরীরে হামের উপসর্গ দেখা যাচ্ছে, লাল দানা ও ফুসকুড়ি।. Channel i News - চ্যানেল আই নিউজ

হাম ও হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

বিজিবি সদস্যরা সীমান্তে পুশ-ইনের চেষ্টা রুখে দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

২৪ ঘণ্টায় সীমান্তে পুশ-ইনের ১০টি চেষ্টা রুখে দেওয়া হয়েছে: বিজিবি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT